করোনা ভাইরাসের আবহে দর্শকশূ্ণ্য মাঠে বার্সেলোনার বড় জয়, গোল পেলেন মেসি

বড় জয় দিয়ে লকডাউন পরবর্তী মরশুম শুরু করল বার্সেলোনা। দর্শকশূণ্য মাঠে মাল্লোরকার বিরুদ্ধে ম্যাচে গোল পেলেন লিওনেল মেসিও। লা লিগা তালিকার আগের স্থানই ধরে রাখতে সক্ষম হল বার্সা।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী সাড়ে ৭৮ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় হারিয়েছেন চার লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষ। স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা দুই লক্ষ লব্বই হাজার পেরিয়েছে। প্রাণ হারিয়েছেন ২৭ হাজারেরও বেশি মানুষ। তবে সে দেশে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বলা চলে। আর সে কারণেই শুরু হয়েছে ফুটবল। সব স্বাস্থ্য বিধি মেনেই দর্শকশূণ্য স্টেডিয়ামে চালু করা হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট লা লিগা।

বার্সার জয়

বার্সার জয়

লা লিগায় জড়তা ভেঙে ফিরে আসার ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল মাল্লোরকার বিরুদ্ধে ৪ গোলে জয় পেল বার্সেলোনা। শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করেছিল লিওনেল মেসির দল। ম্যাচের ২ মিনিটের মাথায় গোল দিয়ে বার্সাকে এগিয়ে দেন আর্টুরো ভিদাল। ৩৭ মিনিটে বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোল দেন ব্রাইথওয়েট। ৭৯ মিনিটে তৃতীয় গোল দিয়ে বার্সার জয় নিশ্চিত করেন জর্ডি আলবা। কফিনের শেষ পেরেক পোঁতেন লিওনেল মেসি।

মেসির কামব্যাক

মেসির কামব্যাক

তিন মাস পর অনুশীলনে নেমেই চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তা সত্ত্বেও লা লিগার কামব্যাক ম্যাচে জড়তা ভেঙে মাল্লোরকার বিরুদ্ধে যে খেলাটা তিনি দেখালেন, তা এক কথায় অসাধারণ। গোল করিয়ে এবং করে সমর্থকদের মন জয় করলেন ছয় বারের ব্যালন ডি'ওর জয়ী কিংবদন্তি। ম্যাচের অতিরিক্তি সময়ে গোল দেন আর্জেন্টাইন তারকা।

লিগ তালিকা

লিগ তালিকা

মাল্লোরকার বিরুদ্ধে বড় জয়ের পর ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানেই অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬। আজ লা লিগার কামব্যাক ম্যাচে এইবারের বিরুদ্ধে মাঠে নামছেন সার্জিও রামোস, করিম বেঞ্জিমারা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 14, 2020, 10:03 [IST]
Other articles published on Jun 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+