
বার্সেলোনার ৪ গোল
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আলাভেসের বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ১৪ মিনিটে বার্সার হয়ে প্রথম গোল দেন আন্টোনিও গ্রিজম্যান। ৪৫ মিনিটে আর্টুরো ভিদালের বুট থেকে আসে বার্সেলোনা তথা ম্যাচের দ্বিতীয় গোল। ৫৬ মিনিটে আলাভেসের হয়ে এক গোল শোধ দেন পেরে পনস। ৬৯ মিনিটে লিওনেল মেসি বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান। ম্যাচের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে বার্সেলোনার জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেজ।

লিগ টেবিলে স্থান
আলাভেসের বিরুদ্ধে বড় জয়ের ফলে ১৮ ম্যাচে পয়েন্ট নিয়ে লা লিগা তালিকার প্রথম স্থানে রয়েছে বার্সেলোনা। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেভিল্লা।

লিওনেল মেসির ৫০ গোল
চলতি মরশুমে বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ৫০টি গোল করলেন লিওলেন মেসি। পরপর ছয় বার একই ঘটনা ঘটিয়ে অনন্য নজির গড়লেন এলএম টেন। গত দশ বছরে ৯ বার এক মরশুমে ৫০ ও তার বেশি গোল করার নজির গড়লেন মেসি।

২০১০ থেকে শুরু
২০১০ সালে দল ও দেশের হয়ে ৬০টি গোল করেন লিওনেল মেসি। পরের বছর তাঁর বুট থেকে আসে ৫৯টি গোল। ২০১২ সালে ৯১টি গোল করেন এলএম টেন। ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সালে যথাক্রমে দল ও দেশের হয়ে ৫৮, ৫২, ৫৯, ৫৪ ও ৫১টি গোল করেন আর্জেন্টাইন তারকা।


Click it and Unblock the Notifications


















