মদ্রিচের হাতেই উঠল ব্যালন ডি'ওর ২০১৮! পোডিয়ামেই জায়গা পেলেন না মেসি

২০১৮ সালের ব্যালন ডি'ওর খেতাব জিতলেন লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদকে একটানা তৃতীয় বারের জন্য চ্য়াম্পিয়ন্স লিগ জেতানো ও ক্রোয়েশিয়া জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে তোলার জন্যই বাকিদের ছাপিয়ে গেলেন এই মিডফিল্ডার।

গত এক দশক ধরে ব্যালন ডি'ওর-এর মঞ্চ দাপিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। দুজনেই পাঁচবার করে জিতেছেন এই খেতাব। কিন্তু এইবার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের পর ফরাসী ফুটবল সংস্থার দেওয়া সেরা ফুটবলারের খেতাবেও মেসি-রোনাল্ডোর আধিপত্যে ভাগ বসালেন মদ্রিচ।

পিছনে বিশ্বজয়ীরা

এই বছর ফিফা বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। কিন্তু সেই দলের সদস্য আন্তোনিয় গ্রিজম্য়ান, কিলিয়ান এমবাপে ও রাফায়েল ভারানে-কেও পিছনে ফেলে দিয়েছেন মদ্রিচ। গ্রিজম্যান অবশ্য প্রথম তিনজনের মধ্যে আছেন। তিনি হয়েছেন তৃতীয়।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

খেতাব জিততে না পারলেও প্রথম তিনে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপে পর্তুগালকে বেশি দূর নিয়ে যেতে না পারলেও কাপজয়ী দলের সদস্য গ্রিজম্যানকে পিছনে ফেলে তিনিই রয়েছেন দ্বিতীয় স্থানে।

ইন্দ্রপতন

এতদিন রোনাল্ডো দ্বিতীয় হলে প্রথম নামটা নিশ্চিতভাবে হত লিওনেল মেসি। কিন্তু বিস্ময়করভাবে ২০০৬ সালের পর থেকে এই প্রথমবার প্রথম তিনেই জায়গা হয়নি তাঁর। ব্যালন ডি'ওর-এর পোডিয়ামেই থাকলেন না মেসি। অথচ ফরাসী ফুটবল সংস্থা তাদের অফিশিয়াল সাইটে ব্যালন ডি'ওর মনোনীতদের নিয়ে একটি পোল বা ভোট আয়োজন করেছিল। তাতে সবার আগে ছিলেন মেসিই। ফুটবল ভক্তদের সেই ভোটের অবশ্য কোনও মূল্য ছিল না। তালিকা চুড়ান্ত হওয়ার পর দেখা যাচ্ছে তাঁর আগে আছেন কিলিয়ান এমবাপেও। মেসি রয়েছেন পাঁচে।

প্রথম দশেই নেই

ব্রাজিলিয় সুপারস্টার নেইমার প্রথম দশেই নেই। প্রথম দশে নেই বিশ্বজয়ী দলের সদস্য পল পোগবা ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্গিও রামোসের মতো বড় নাম-ও।

যুগের অবসান

মেসি-রোনাল্ডোর বাইরে শেষবার এই খেতাব জিতেছিলেন ব্রাজিলিয় ফুটবলার কাকা। সেইটা ছিল ২০০৭ সাল। তারপর থেকে ব্য়ালঁ দ্য'ওর-এর মঞ্চ মানেই ছিল দুই মেগাস্টারের শো। মদ্রিচের এই জয় সেই অর্থে এরকটি যুগের অবসান বলা যায়।

ব্য়ালঁ দ্য'ওর ২০১৮ এর চুড়ান্ত তালিকা

২৯ - ইস্কো (রিয়াল মাদ্রিদ), হুগো লরিস (টটেনহ্যাম)

২৮ - দিয়েগো গোদিন (অ্যাটলেটিকো মাদ্রিদ)

২৫ - অ্যালিসন (রোমা / লিভারপুল), মারিও মান্দুকিচ (জুভেন্টাস), জন ওব্লাক (অ্যাটলেটিকো মাদ্রিদ)

২২ - এডিনসন কাভানি (প্যারি সাঁ জাঁ), সাদিও মানে (লিভারপুল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ)

১৯ - রবার্তো ফিরমিনহো (লিভারপুল), ইভান রকিটিচ (বার্সেলোনা), সের্গিও রামোস (রিয়াল মাদ্রিদ)

১৭ - করিম বেঞ্জিমা, গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ)

১৬ - সের্গিও আগুয়েরো (ম্যাঞ্চেস্টার সিটি)

১৫ - পল পোগবা (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)

১৪ - থিবৌ কুর্তোয়া (চেলসি / রিয়াল মাদ্রিদ)

১৩ - লুই সুয়ারেজ (বার্সেলোনা)

১২ - নেইমার (প্যারি সাঁ জাঁ)

১১ - এনগোলো কঁতে (চেলসি)

১০ - হ্যারি কেন (টটেনহ্যাম)

৯ - কেভিন দে ব্রুইনে (ম্যাঞ্চেস্টার সিটি)

৮ - এডেন হ্যাজার্ড (চেলসি)

৭ - রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ)

৬ - মহম্মদ সালাহ (লিভারপুল)

৫ - লিওনেল মেসি (বার্সেলোনা)

৪ - কিলিয়ান এমবাপে (প্যারি সাঁ জাঁ)

৩ - আন্তোনিও গ্রিজম্যান (অ্য়াটলেটিকো মাদ্রিদ)

২ - ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ / জুভেন্টাস)

১ - লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 4, 2018, 14:10 [IST]
Other articles published on Dec 4, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+