
হুবহু মারাদোনা
একনজর দেখলে মনে হতেই পারে ইনি দিয়েগো মারাদোনা! হাঁটা চলা থেকে মাথার চুল, কথা বলার স্টাইল সবেতেই মারাদোনার ছাপ রয়েছে। কিন্তু আদৌতে ইনি একজন অভিনেতা!

সত্যিই কি ইনি মারাদোনা
ভিডিওতে মারাদোনার মতো দেখতে লোকটি আসলে মারাদোনার চেহারার লুক-এলাইক। ইনি আর্জেন্টিনার অভিনেতা রলি সেরানো।
কোনটা সত্যি
হাঁটা চলা থেকে অভিব্যক্তি সবেতেই কিংবদন্তির ছাপ থাকলেও ইনি আসলে ইনি মারাদোনা নন, মারাদোনার চরিত্রে রলি সেরানোর অভিনয় করেছেন। ২০১৫ সালে ইতালিয়ান ছবি 'ইয়ুথ' এ ইনি মারাদোনার ভূমিকাতেই অভিনয় করেছিলেন। সেই ছবিরই একটি অংশ সম্প্রতি ভাইরাল হয়। ফুটবল রাজপুত্রের এই ভূমিকাতেই অভিনয়ের সময়ে রলি সেরানোর বল পায়ে টেনিস কোর্ট মাতানোর ভিডিও ছড়িয়ে পড়তে সবাই তাঁকে মারাদোনা বলে গুলিয়ে ফেলা হয়েছে।
|
মারাদোনা এখন কোথায়?
মারাদানো এই মুহূর্তে আর্জেন্তিনার ক্লাব দে জিমনেসিয়ামে কোচিং করান। সত্যি বলতে ভিডিও দেখে ফ্যানেরা মারাদোনাকে যতটা আনফিট ভেবেছিলেন, চেহারা অবনতি হলেও দিয়েগো এখনও কিন্তু এতটাও স্থূল নন!


Click it and Unblock the Notifications
ইস্টবেঙ্গলের মতো ভুল করেনি মোহনবাগান,ফুটবলারদের সঙ্গে চুক্তি নিয়ে নেই কোনও সমস্যা


















