
করোনা লড়াইয়ে কীভাবে সাহায্য মারাদোনার
করোনা মোকাবিলায় দিয়েগো মারাদোনার জার্সি নিলাম করা হয়েছে। নিলামে আর্জেন্তাইন কিংবদন্তি মারাদোনার জার্সি ৫৫ হাজার ইউরো,ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।

৩৩ বছর ধরে জমিয়ে রাখা জার্সি নিলামে
মারাদোনার জার্সি বিক্রি করে পাওয়া এই অর্থ ইতালির নাপোলিতে করোনার জেরে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যবহার করা হবে। ইতালির প্রাক্তন ফুটবলার সিরো ফেরেরা মারাদোনার জার্সিটি নিলাম করেন। ৩৩ বছর ধরে তাঁর কাছে মারাদোনার ঐ জার্সিটি ছিল।

নিজের জার্সি বন্ধুকে উপহার দিয়েছিলেন মারাদোনা
মারাদোনার আর্জেন্টিনার বিরুদ্ধেই ইতালির হয়ে সিরোর অভিষেক হয়। ১৯৮৭ সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই ফুটবলার মুখোমুখি হয়েছিলেন। সিরো জানিয়েছেন, তখন থেকে মারাদোনার সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব। ঐ প্রীতি ম্যাচে মারাদোনা, সিরোকে দেশের জার্সি খুলে উপহার দিয়েছিলেন।

নাপোলিতে বন্ধুত্ব আরও দৃঢ় হয়
পরবর্তী সময় মারাদোনা নাপোলি ক্লাবে খেলতে এলে দুজনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। ১৯৮৭ এবং ১৯৯০, এই দু'বছর সিরি এ খেতাব জিতেছিল নাপোলি। যে সাফল্যের পেছনে মারাদোনা এবং ডিফেন্ডার সিরো বড় অবদান রেখেছিলেন।

করোনা আক্রান্ত ইতালির পরিস্থিতি
বিশ্বে করোনা সংক্রমণের দিক থেকে ইতালি তৃতীয় স্থানে রয়েছে। সেদেশে প্রায় ২ লক্ষ নাগরিক ভাইরাসে সংক্রমিত হয়েছেন। যার মধ্যে ২৬ হাজারের বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।


Click it and Unblock the Notifications
করোনার জন্য ফুটবলের নিয়ম পাল্টানোর পক্ষে ফিফা, কোন নিয়মে বদল আসতে পারে জেনে নিন


















