
করোর জেরে ম্যারাথন লকডাউন, আর্থিক কষ্টে জাতীয় দলের ফুটবলার
করোনার প্রকোপে দেশে চলতে থাকা ম্যারথন লকডাউনের জেরে দীর্ঘ দিন বাড়িতে ঘরবন্দি ভারতীয় দলের দৃষ্টিহীন ফুটবলার অ্যান্টনি স্যামুয়েল।

করোনা কারণে খেলা বন্ধে আর্থিক কষ্টে ফুটবলার
করোনার কারণে দেশে খেলা পুরোপুরি বন্ধ। প্রামথিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে খেলাধুলোর জগৎ বন্ধ ছিল। ক্রমে ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন দীর্ঘমেয়াদি হয়েছে। ফলে ক্রিকেট থেকে ফুটবল সব খেলার মাঠেই এখন তালা ঝুলছে। ফুটবল বন্ধ হওয়ায় দৃষ্টিহীন ফুটবলার অ্যান্টনি স্যামুয়েল আর্থিক কষ্টের মধ্যে পড়েছেন।

আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন জাতীয় দলের এই ফুটবলার
দৃষ্টিহীন ফুটবলার স্যামুয়েল সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই লকডাউনের পরিস্থিতির সংকটের কথা জানিয়ছেন। ভারতের হয়ে এশিয়া কাপ, আন্তর্জাতিক ফুটবলে অস্ট্রেলিয়া, মালেশিয়া, কোরিয়া, চিন, থাইল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন স্যামুয়েল। ২০০৮ সাল থেকে ফুটবল খেলছেন তিনি।

আর্থিক সাহায্যের আশ্বাস বিধায়কের
বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ মণ্ডল ফুটবলারের আর্থিক সংকটের কথা জেনে এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সুনীল-গুরপ্রীতদের থেকে পারিশ্রমিকে অনেক পিছিয়ে
দেশের হয়ে ফুটবল খেললেও সুনীল-গুরপ্রীতদের মতো দৃষ্টিহীন ফুটবল দল বড় পারিশ্রমিক পান না বলে স্যামুয়েল জানিয়েছেন।

সংসারের হাল ধরতে ল্যাপটপ দান
করোনা জেরে ফুটবল বন্ধে রুটি-রুজিতে টান পড়েছে। এই সময় ঘরে বসে ল্যাপটকে কাজ করে রোজগারের সুযোগ খুঁজছিলেন জাতীয় দলের ফুটবলার। ল্যাপটপের জন্য অনেকের কাছে অনুরোধ করেছিলেন। বিধায়ক দিলীপ মণ্ডলকে করোনা লকডাউনে আর্থিক সংকটের কথা জানান। এরপর লকডাউনে বাড়িতে বসেই রোগজারের জন্য তাঁর হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে। যার মাধ্যমে করোনার সংকটময় পরিস্থিতিতেই যুদ্ধ করে সংসারের হাল ধরতে চাইছেন জাতীয় দলের দৃষ্টিহীন এই ফুটবলার।


Click it and Unblock the Notifications

করোনা লকডাউনে নীরবেই শ্রাদ্ধানুষ্ঠান চুনী গোস্বামীর, ভিডিওতে শ্রদ্ধা জানাল সিএবি


















