
সেরা মেসি
৩২ বছরের লিওনেল মেসির পাশাপাশি ফিফা বর্ষসেরা ফুটবলারের দৌড়ে পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেদারল্য়ান্ডসের ভির্জিল ভান ডাইকও ছিলেন। তাঁদের ছাপিয়ে গিয়েছেন আর্জেন্তিনা তথা বার্সেলোনা তারকা। যাঁরা তাঁকে সেরা বেছেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসি।

কেন মেসি
গত চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লিওনেল মেসি (১২)। লা লিগায় ৩৬ গোল করার পর ইউরোপিয়ান গোল্ডেন শ্যু জেতেন এলএম টেন। তাঁর নেতৃত্বেই কোপা আমেরিকায় ব্রোঞ্জ জেতে আর্জেন্তিনা।

এই প্রথম
২০১৬ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে ফিফা। সেই বছর ও ২০১৭ সালে তা জেতেন লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৮ সালে তো প্রথম তিনের মধ্যেও ছিলেন না এলএম টেন। গত বছর লুকা মদ্রিজের হাতে ওঠে এই পুরস্কার। এই প্রথম ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি।

নেই রোনাল্ডো
বিশ্বের সেরা এগারোতে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একসঙ্গে রাখে ফিফা। সম্ভবত সেই রাগেই ফিফার বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি পর্তুগিজ তারকা, এমনটাই মনে করছে ফুটবল বিশ্ব।

সেরা মহিলা ফুটবলার
ফিফার বিচারে বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতলেন আমেরিকার মেগান রাপিনোয়ে। সতীর্থ অ্যালেক্স মর্গ্যান ও ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জকে হারিয়ে এই খেতাব জেতেন তিনি।

সেরা কোচ
লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া য়ুর্গ্যান ক্লপ ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন।


Click it and Unblock the Notifications


















