সরকারি ঘোষণা, আই লিগ জয়ী ডিফেন্ডারকে দলে নিল মহামেডান

WC 2019: ENG Vs PAK: Wahab riyaz: 2 வருடங்களுக்கு பிறகு அசத்தல் கம் பேக் கொடுத்த வஹாப் - வீடியோ

ইঙ্গিত আগেই ছিল, আসন্ন ফুটবল মরসুমে মহামেডানে খেলতে চলেছেন আই লিগ জয়ী স্টপার কিংসলে। মঙ্গলবার এবার ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করে দেওয়া হল। অতীতে বাংলা ফুটবলে মোহনবাগান ক্লাবে খেলে গিয়েছেন কিংসলে। মোহনবাগানের ডিফেন্স লাইনে ভরসা হয়ে উঠেছিলেন তিনি। ফলে ময়দানের ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে এই বিদেশির কোনও অসুবিধে হবে না। কলকাতা লিগে কিংসলেকে এবার সাদা কালো জার্সিতে দেখা যেতে চলেছে।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কিংসলের ক্লাবে যোগ দেওয়ার কথা মহামেডান সরকারিভাবে জানিয়ে দিল। শেষবার ২০১৯-২০ ফুটবল মরসুমে পাঞ্জাব এফসির হয়ে নাইজেরিয়ান ডিফেন্ডার খেলেছেন। এদিন ক্লাবের পক্ষ থেকে কিংসলের হাতে সাদা-কালো জার্সি তুলে দেওয়া হয়েছে।উল্লেখ্য খালিদ জামিলের কোচিংয়ে আইজলের হয়ে কিংসলের আই লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে। এদিন জার্সি তুলে দেওয়ার অনুষ্ঠানে ক্লাবের নতুন প্রজন্মের সচিব ওয়াসিম আক্রম থেকে ফুটবল সচিব দিপেন্দু বিশ্বাস ও অনান্য কর্তারা উপস্থিত ছিলেন।

কিংসলেকে সই করানোর পাশাপাশি ৮ জন ফুটবলারের চুক্তি বাড়াল মহামেডান। প্রিয়ন্ত সিং, তির্থঙ্কর সরকার, হিরা মন্ডল, সুজিত সাধু, সইফুল রহমান, ফিরোজ আলি, সুজয় দত্ত, অরিজিৎ সিংকে আসন্ন মরসুমে চুক্তিতে রাখল সাদা-কালো ব্রিগেড।

ধোনির ভারতীয় দলে অন্তর্ভূক্তির পর কী প্রতিক্রিয়া ছিল 'দাদা' সৌরভের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 7, 2020, 16:49 [IST]
Other articles published on Jul 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+