
ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক
মঙ্গলবার স্পোর্টস কাউন্সিলের বৈঠকে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাস, ক্রীড়াসংস্থাগুলির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই ক্রীড়াসংস্থাগুলির মধ্যে মহামেডান-ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি ও প্রাক্তন ফুটবলাররা উপস্থিত ছিলেন।

কলকাতায় দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলতে চায় মহামেডান
আসন্ন মরসুমে কলকাতায় প্রিমিয়র ডিভিশন আই লিগ হতে পারে। যাতাযাত এড়াতে এবছর একটি শহরকে কেন্দ্র করে লিগ হতে পারে। এরপরই করোনা সংকটের কারণে দ্বিতীয় ডিভিশন আই লিগও একটি শহরেই খেলার পক্ষে মহামেডান মত দেয়। কলকাতায় দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলতে চেয়ে ক্লাব আইএফএ ও এআইএফএফকে চিঠি দেয়।

ক্রীড়াদপ্তরের কাছে মহামেডানের অনুরোধ
দ্বিতীয় ডিভিশন আই লিগ সেপ্টেম্বরে শুরুর ইঙ্গিত রয়েছে। সেপ্টেম্বরে টুর্নামেন্ট খেলতে হলে মহমেডান ক্লাব কর্তারা অগাষ্টে অনুশীলন শুরু করার পক্ষপাতী। অগাস্টের প্রথম সপ্তাহ থেকে অনুশীলনে নামার জন্য ক্রীড়াদপ্তরের কাছে মহামেডান অনুমতি চেয়েছিল।

বৈঠকে মহামেডানের বক্তব্য
মঙ্গলবার মহামেডান ক্লাবের পক্ষ থেকে ফুটবলসচিব দীপেন্দু বিশ্বাস সভায় হাজির ছিলেন। তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছে অগাস্ট থেকে ফুটবল অনুশীলন শুরুর পক্ষে অনুমতি চান। দাবিতে দীপেন্দুর বিশ্বাস জানান, ২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডিভিশন আই লিগ শুরু, তাই প্রস্তুতির জন্য ন্যূনতম একমাস সময় ধরে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে মহামেডান প্রস্তুতি শুরুর সম্মতি চায়।

ক্রীড়াদপ্তরের প্রতিক্রিয়া
ক্রীড়াদপ্তর অবশ্য অতিমহামারী করোনার জন্য মহামেডানকে অনুশীলন করার অনুমতি বাতিল করেছে। এই নিয়ে স্পোর্টস কাউন্সিলের দুই সদস্য উষানাথ বন্দ্যোপাধ্যায় ও শান্তিরঞ্জন দাশগুপ্ত ফেডারেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মহামারির মাঝে অনুশীলন করলে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, সেই নিয়ে শান্তিরঞ্জন দাশগুপ্ত নিজের মতামত রাখেন।

মহামেডান বনাম ইস্টবেঙ্গল দ্বন্দ্ব
ফেডারেশন কেন করোনা মহামারীর মাঝে বাংলায় দ্বিতীয় ডিভিশন আই লিগ করতে চাইছে, সেই নিয়েও শান্তিরঞ্জন দাশগুপ্ত এআইএফএফের পরিকল্পনারও ভৎসনা করেছেন। যা নিয়ে মহামেডান শিবিরে ক্ষোভ। প্রসঙ্গত স্পোর্টস কাউন্সিলের সদস্যের পাশাপাশি শান্তিরঞ্জন দাশগুপ্ত ইস্টবেঙ্গলের সহসচিব। এখানেই মহামেডান শিবিরের দাবি, তারা আইএফএ ও এআইএফএফের কাছে আবেদন করলে, ইস্টবেঙ্গল সবসচিবের বাধা দেওয়ার কোনও জায়গা নেই! প্রসঙ্গত ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভুল বোঝাবুঝি দূর করে জানানো হয়েছে, বৈঠকে ক্লাবের পক্ষ থেকে ফুটবল সচিব রাজা গুহ উপস্থিত ছিলেন। ইস্টবেঙ্গলের সহসচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বৈঠকে শুধুই স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে অংশ নেন, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তিনি উপস্থিত ছিলেন না।


Click it and Unblock the Notifications
আইএসএলে খরচের সর্বোচ্চ সীমা তুলে নেওয়া নিয়ে কী প্রস্তাব এটিকে-মোহনবাগানের


















