ডার্বির পরে জয়ে ফিরল মোহনবাগান, ভবানীপুরকে ২-০ গোলে হারাল সবুজ-মেরুণ

ডার্বির পরের ম্যাচেই জয়ে ফিরল মোহনবাগান। কলকাতা লিগে ভবানীপুর এফসি-কে ২-০ গোলে হারল সবুজ-মেরুণ শিবির। একই সঙ্গে এই জয়ের মাধ্যমে কলকাতা লিগে ঘুরে দাঁড়াল কিবু ভিকুনার দল।

প্রথম গোল

প্রথম গোল

বৃহস্পতিবার কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কল্যাণীতে ভবানীপুর এফসি-র মুখোমুখি হয়েছিল মোহনবাগান। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সবুজ-মেরুণের খেলোয়াড়েরা। ম্যাচের ২৯ মিনিটে নগদম্বা নওরেমের ক্রস থেকে প্রথম গোল করেন বিদেশি রোমারিও জেসুরাজ।

 লাল কার্ড

লাল কার্ড

ম্যাচের ৫৬ মিনিটে লাল কার্ড দেখেন ভবানীপুরের অনুপ দাস। এরপর দশ জনের প্রতিপক্ষকে একেবারে চেপে ধরে শক্তিশালী মোহনবাহান।

দ্বিতীয় গোল

দ্বিতীয় গোল

ভবানীপুর দলে এক জনের অভাবকে কাজে লাগিয়ে মুহুর্মুহ আক্রমণ শানাতে থাকে মোহনবাগানের খেলায়াড়েরা। নগদম্বা নওরেমের গোলে ম্যাচে জয় নিশ্চত করে সবুজ-মেরুণ।

 কাঙ্খিত জয়

কাঙ্খিত জয়

কলকাতা লিগে দুটি ড্র ও একটি ম্য়াচে হেরে অস্বস্তিতে ছিল মোহনবাগন। এই কাঙ্খিত জয়ের পর সবুজ-মেরুণ শিবিরের পয়েন্ট সংখ্যা হল আট।

 শঙ্করলাল ফ্যাক্টর

শঙ্করলাল ফ্যাক্টর

মোহনবাগানের প্রাক্তন কোচ শঙ্করলাল ভবানীপুরের দায়িত্বে থাকায় আজকের ম্যাচ নিয়ে কিছুটা হলেও চাপে ছিলেন সবুজ-মেরুণ সমর্থকরা। কিন্তু সেই ফ্যাক্টর কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বলা চলে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 5, 2019, 18:34 [IST]
Other articles published on Sep 5, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+