
আই লিগ জিতেই করোনা উদ্বেগে হয়নি সেলিব্রেশন
আই লিগ জিতেও ক্লাব তাঁবুতে সমর্থকরা কোনও জয়উৎসব পালন করতে পারেননি। চ্যাম্পিয়নের অফিশিয়াল টি-শার্টও ক্লাব থেকে বিক্রি করা যায়নি। এরপর জুনের মাঝামাঝি ক্লাব খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও দেশে করোনা ভয়াবহ আকার নেওয়ায় মোহনবাগান তাঁবু বন্ধ রাখতে হয়।

ভাইরাস সংকটে বন্ধ ক্লাব
ভাইরাসে থাবার মাঝেই এবার মোহনবাগান ভক্তদের জন্য সুখবর। ক্লাব তাঁবু বন্ধ থাকলেও এবার অনলাইনে মিলবে চ্যাম্পিয়ন টি-শার্ট।

অনলাইন সংস্থার সঙ্গে গাঁটছড়া মোহনবাগানের
আমাজন অনলাইন শপিং সংস্থার সঙ্গে মোহনবাগান গাঁটছড়া বেঁধেছে। মোহনবাগানের অফিশিয়াল পেজে আজ এই ঘোষণা করা হয়।

অনলাইনে সংস্থায় মিলবে মোহনবাগানের চ্যাম্পিয়ন টি-শার্ট
সমর্থকরা এবার আমাজনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে মোহনবাগানের চ্যাম্পিয়ন টি-শার্ট সংগ্রহ করতে পারবেন। ফ্যানেদের মধ্যে প্রিয় দলের চ্যাম্পিয়ন টি-শার্ট সংগ্রহ নিয়ে আগ্রহ তুঙ্গে। চ্যাম্পিয়ন টি-শার্ট ভালোই বিক্রি হবে বলে মোহনবাগান কর্তারা আশাবাদী।


Click it and Unblock the Notifications
ভারতে টিকটক নিষিদ্ধ হতেই সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নারকে নিয়ে মশকরা ভারতীয় স্পিনারের


















