করোনা পরিস্থিতিতে সদস্য-সমর্থকদের জন্য বড় ঘোষণা জানাল মোহনবাগান

IPL 2019 Chennai vs Mumbai Playoff | முதல் பிளே ஆப் சுற்று! தடுமாறும் சென்னை

১৫ জুন অর্থাৎ আগামী সোমবার করোনা পরবর্তী সময়ে মোহনবাগান ক্লাব প্রথম বারের জন্য খোলার প্রস্তাব রাখা হলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনে ক্লাব খোলা হবে না বলে জানিয়ে দেওয়া হল।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কত

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কত

করোনায় ভারতে এখন থর হরিকম্প পরিস্থিতি। দেশে আজ করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গেল। দেশে প্রতিদিন পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। প্রতিদিনই দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ হাজার করে বেড়েই চলেছে।

কেন সিদ্ধান্ত বদল

কেন সিদ্ধান্ত বদল

এই পরিস্থিতিতে জীবন নিয়ে কোনও ঝুঁকি না নিতেই মোহনবাগান কর্তারা ১৫ জুন থেকে ক্লাব খোলার সিদ্ধান্ত থেকে সরে এলেন।

আগে কী জানানো হয়েছে

আগে কী জানানো হয়েছে

ক্লাবের তরফ থেকে ফ্যানেদের জন্যে এর আগে জানানো হয়েছিল, ১৫ জুন থেকে ক্লাব তাঁবু সমর্থকদের জন্য খুলে দেওয়া হবে। সদস্য- ফ্যানেরা সামাজিক দূরত্ব মেনে ক্লাবে ঢুকতে পারবেন।

নতুন বিজ্ঞপ্তি

নতুন বিজ্ঞপ্তি

দেশে করোনা পরিস্থিতি ক্রমশ সংকটজনক জায়গায় পৌঁছে যেতে চলার কারণে শনিবার ক্লাব সচিব সৃঞ্জয় বোস নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেন, যে ১৫ জুন থেকে ক্লাব তাঁবু খোলা সম্ভব হচ্ছে না।

নতুন বিজ্ঞপ্তিতে কী বলা হল

নতুন বিজ্ঞপ্তিতে কী বলা হল

ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ' দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বেরোতে বারণ করেছেন। এই পরিস্থিতিতে আমাদের সদস্য ও সমর্থকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকারণেই কর্তপক্ষ ১৫ জুন অর্থাৎ আগামী সোমবার থেকে ক্লাব না খেলার সিদ্ধান্ত নিল।'

আনলক ওয়ানে কাকে 'বন্ধু' বললেন অনুষ্কা, দেখুন বিরাট পত্নীর ঘর সাজানোর মুহূর্ত

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, June 13, 2020, 19:34 [IST]
Other articles published on Jun 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+