
এবছর থেকে নতুন পুরস্কারের ঘোষণা
নতুনত্বের মধ্যে এবছর প্রয়াত সচিব অঞ্জন মিত্রকে শ্রদ্ধাজ্ঞাপনে আসন্ন মোহনবাগান দিবস থেকে ক্লাব অঞ্জন মিত্র পুরস্কার প্রদান করতে চলেছে।

প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ছাড়া প্রথম কোনও মোহনবাগান দিবস
এবার প্রথম কোনও ২৯ জুলাই যেখানে মোহনাবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ছাড়া মোহনবাগান দিবস পালন হতে চলেছে। গত বছর নভেম্বরের এর পড়ন্ত দুপুরে অঞ্জন মিত্র প্রয়াত হন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘ ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ২৩ বছর ধরে ক্লাব প্রশাসনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

সেরা প্রশাসকের হাতে উঠতে চলেছে সম্মান
আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে প্রয়াত অঞ্জন মিত্রের নামাঙ্কিত সম্মান প্রদান করা হবে। বর্তমান সময়ে ময়দানের সেরা প্রশাসকের হাতে এই সম্মান তুলে দেওয়া হতে চলেছে।

প্রথম বছর কার হাতে এই সম্মান উঠছে
দায়িত্বগ্রহণের পর শেষ এক বছর ধরে বাংলা ফুটবলের উন্নতিতে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় প্রশংসনীয় কাজ করে চলেছেন। মোহনবাগান দিবসে ২০১৯-২০ মরসুমের জন্য তাঁর হাতে প্রথম অঞ্জন মিত্র পুরস্কার তুলে দেওয়া হতে চলেছে।


Click it and Unblock the Notifications
অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে রিকি পন্টিংয়ের মিল কেথায়, খোদ জানালেন ব্রেট লি


















