করোনা উদ্বেগ দূরে রেখে এবার 'মননে মোহন' ভার্চুয়াল অনুষ্ঠানে পালন হবে মোহনবাগান দিবস

২৯ জুলাই মোহনবাগান দিবস। এবার অবশ্য করোনা ধাক্কায় মোহনবাগান দিবস নিয়ে কোনও উৎসব হচ্ছে না। অন্যান্য বারের মতো করে এবার মোহনবাগান দিবস নিয়ে মেতে ওঠার উপায় নেই। করোনায় শেষ ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত প্রায় ৪০ হাজার! এই পরিস্থিতিতে এবছর মোহনবাগান দিবস উপলক্ষ্যে মোহনবাগান তাঁবুতে হচ্ছে না কোনও সেলিব্রেশন।

ভার্চুয়ালি মোহনবাগান দিবস উদযাপন

ভার্চুয়ালি মোহনবাগান দিবস উদযাপন

এবছর মোহনবাগান দিবস ভার্চুয়ালি উদযাপন হতে চলেছে। মেরিনার্স অ্যাব্রড নামের ফ্যান ক্লাব স্বাস্থ্যবিধি মেনে এবছর সুরক্ষিতভাবে বাগান দিবস পালনের উপায় খুঁজে দিয়েছে।

কী উদ্যোগ নেওয়া হল

কী উদ্যোগ নেওয়া হল

প্রবাসী মোহনবাগান সমর্থকদের একটি অংশ ভিডিও চ্যাটিং অ্যাপের মাধ্যমে একত্রিত হয়ে আড্ডা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আমেরিকাবাসী সবুজ-মেরুন ভক্তদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

২৫ জুলাই অনলাইনে অনুষ্ঠান

২৫ জুলাই অনলাইনে অনুষ্ঠান

আগামী ২৫ জুলাই, শনিবার সন্ধে ৮টায় ভার্চুয়াল অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে।ফ্যানেদের পাশাপাশি বিনোদন জগতের দুই পরিচিত মুখ কনীনিকা-অনিন্দ চট্যোপাধ্যায়ের মতো তারকাও এই আড্ডায় থাকতে চলেছেন।

মননে মোহন

মননে মোহন

শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান ১৯১১ সালে ইংরেজ দলকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল। ইতিহাসের সেই দিন স্মরণেই প্রতি বছর মোহনবাগান দিবস পালন করা হয়। এবছর করোনা ধাক্কায় সেই উৎসবে ভাঁটা পড়ায় অনলাইনে আড্ডার মাধ্যমে প্রবাসীরা এই অনুষ্ঠান করতে চলেছেন। অনুষ্ঠানের পোশাকি নাম দেওয়া হয়েছে মননে মোহন।

করোনা আক্রান্ত জেনেও আইসোলেশনের বদলে ফুটবলারদের মাঠে নামিয়ে লিগ শুরু!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 20, 2020, 12:51 [IST]
Other articles published on Jul 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+