
শিল্টনের প্রথম জামাইষষ্ঠী
লক্ষ্মীবারের দুপুরে আজ স্ত্রী সায়নাকে নিয়ে পলতায় শাশুড়ির বাড়িতে নিমন্ত্রিত ছিলেন শিল্টল। সেখানে শাশুড়ির হাতে রান্না করা নানা পদ খেয়ে জীবনের প্রথম জামাইষষ্ঠী উপভোগ করলেন বাগানের বাজপাখি। চিংড়ি নয় মেনুতে আজ অন্যতম আকর্ষণ ছিল ইলিশ!

মোহনবাগানীর পাতে ইলিশ!
শাশুড়ি রিঙ্কু মণ্ডল এদিন শিল্টনের জন্যে পাঁচ রকমের ভাজাভুজি,পাবদা- চিতল- কাতলা মাছ রান্না করেছিলেন। সঙ্গে জামাইয়ের জন্যে ভাত, দই , মিষ্টিও ছিল। যার মাঝে সব আকর্ষণে কেন্দ্রে ছিল শিল্টনের পাতের ইলিশ! মোহনবাগানীর পাতে ইলিশ শুনে মেরিনার্স ফ্যানেরা অবাক হলেও আজ জামাই ষষ্ঠীর দিনে এমনটাই হয়েছে।

২০১৯ তে বিয়ে
গত বছর ১১ ডিসেম্ব সায়নার সঙ্গে মোহনবাগান গোলকিপার শিল্টন পাল সাত পাকে বাঁধা পড়েন।

দলবদলের ইঙ্গিত
চিংড়ি ছেড়ে হঠাৎ শিল্টনের পাতে জামাইষষ্ঠীর দিন ইলিশ হওয়ায় ময়দানী ফ্যানেদের মধ্যে তাঁর দলবদল নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। আসন্ন মরসুমের জন্য ভারতীয় ফুটবলারদের নিয়ে ইস্টবেঙ্গল দারুণ ভারতব্রিগেড তৈরি করেছে। সেই তালিকায় কী এবার শিল্টন পালের নাম জুড়তে চলেছে? সেই নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু।

শিল্টন যা বলেছেন
শিল্টন অবশ্য এসব জল্পনা উড়িয়ে দিয়েছেন। ডাক্তারের বারণেই তিনি আজ চিংড়ি খাননি বলে জানান। ইলিশ খাওয়ার কারণে নতুন মরসুমে ইস্টবেঙ্গল খেলার কোনও সম্ভাবনা নেই বলে সমর্থকদের এদিন আশ্বস্ত করেছেন মেরিনার্সের বাজপাখি।


Click it and Unblock the Notifications



















