
কীভাবে গ্রেডেশন ঠিক হল
ফুটবলারদের বোনাস মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে গ্রেডেশন, ক্লাবে ফুটবলারদের প্লেইং টাইমের উপর ভিত্তি করে করা হয়েছে। ফুটবলারদের প্লেইং টাইমের উপর ভিত্তি করে এ, বি, সি ও ডি এই চার ভাগ করা হয়েছে।

মাঠে ম্যাচ খেলার সময় অনুযায়ী বিভাজন
অর্থাৎ আই লিগ জয়ী দলে যে ফুটবলাররা বেশি সময় ধরে মাঠে ছিলেন তারা তুলনামূলকভাবে বেশি অর্থ পেলেন। বেইতিয়া, শেখ সাহিলের মতো ফুটবলাররা এই হিসেবে বেশি অর্থ পেয়েছেন।

শিল্টনের জন্য বিশেষ ব্যবস্থা
১৪ বছর ধরে মোহনবাগানের খেলার পর এবার অন্য ক্লাবে শিল্টন পাল। বাগানের বিদায়ী তারকা গোলকিপারের জন্য তাই ক্লাব কর্তার অন্য ব্যবস্থা করেন। শিল্টন ম্যাচ না খেললেও, দীর্ঘদিনে ধরে ক্লাবকে অনেক সাফল্য দিয়েছেন। তাই বোনাসের এ গ্রেডে তাঁকে রাখা হয়েছে।

শিল্টনের বিদায়ী ম্যাচ?
শিল্টনের বিদায়ী ম্যাচ বা অন্যকিছু নিয়ে ক্লাবের পক্ষ থেকে কর্তারা এখনও কিছু জানাননি। ফলে করোনা পরিস্থিতির সংকটে মাঝে নতুন মরসুম শুরুর আগে শিল্টনের বিদায়ী ম্যাচ হওয়ার এখনও কোন ইঙ্গিত নেই।


Click it and Unblock the Notifications
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না হলে টোকিও অলিম্পিকের ভবিষ্যত কী?


















