
আম্ফানে বিধ্বস্ত মানুষদের সেবায় শিল্টন
সোশ্যাল মিডিয়া ভিডিও তৈরি করে এদিন ফ্যানেদের আম্ফান বিধ্বংসী পশ্চিমবঙ্গের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান শিল্টন পাল।
শিল্টন যা বললেন
ভিডিওতে শিল্টন বলেন, ' বিধ্বংসী আম্ফান ঝড় সুন্দরবন অঞ্চলে বিশাল ক্ষতি করেছে। কয়েকদিনের মধ্যে সুন্দরবনে আমরা বন্ধুরা মিলে ত্রাণ পৌঁছে দিতে চলেছি। ক্ষতিগ্রস্থ এলাকাগুলো ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছে। এই ত্রাণে প্রাক্তন-বর্তমান ফুটবলাররা যেমন টাকা দিচ্ছেন। বিদেশে থাকা বন্ধু-বান্ধবরাও টাকা দিচ্ছেন। '

ফ্যানেদের কাছে আবেদন
শিল্টন এদিন ফেসবুকে আরও বলেন, 'সুন্দরবন অনেক বড় এলাকা। আমরা বন্ধুরা মিলে ত্রাণের কাজে এগিয়ে আসার উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে আপনাদের সাহায্য প্রয়োজন। ফ্যানেদের কাছে অনুরোধ রাখব, যারা যতটা সামর্থ সাহায্য করুন। আম্ফানে বিধ্বস্ত মানুষদের এখন আপনাদের প্রয়োজন। আমরা আমাদের হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছি।'

সুন্দরবনে মেডিক্যাল ক্যাম্প
বিপর্যয়ের ত্রাণে নিজে উপস্থিত থাকতে চলেছেন শিল্টন। কলকাতা থেকে চিকিৎসক নিয়ে গিয়ে গ্রামে মেডিক্যাল ক্যাম্প করার ভাবনাতেও রয়েছেন শিল্টন।

করোনা সাহায্যে শিল্টন
প্রসঙ্গত করোনা উদ্বেগের মাঝে এর আগে মেহতাব হোসেন, অভিজিৎ মন্ডল, অভ্র মন্ডল, ডেনসন দেবাদাসদের নিয়ে পুলিশ কমিশনারেটে পৌঁছে পুলিশ কর্মীদের হাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক আর্সেনিকাম অ্যালবাম থার্টি নামক ওষুধ তুলে দিয়েছিলেন শিল্টন পাল।


Click it and Unblock the Notifications
'ইতিবাচক' আইপিএল হবে চলতি বছরেই, বিশ্বাস করেন এই ভারতীয় ওপেনার


















