
বেতন নিয়ে কী সমস্যা
সুখদেবের দাবি বকেয়ার মাইনের ৮৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য তিনি ক্লাবকে জানিয়েছেন। এই বকেয়া অর্থের পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকার কাছে পৌঁছছে। ক্লাব সেখানে তাঁকে ৭০ শতাংশ দিতে রাজি হয়েছে বলে জানা গিয়েছে।

কেন ঝামেলা তৈরি হল
যদিও চুক্তি সংক্রান্ত সমস্যায় ফেডারেশনের রোষানলে পরে বেশিরভাগ সময়টাই সুখদেব মোহনবাগান জার্সিতে মাঠে নামতে পারেননি। পরবর্তী সময় চোট পেয়ে আরও অনেকটা সময় তাঁকে মাঠের বাইরে কাটাতে হয়। ফলে ফুটবলারের থেকে বছরভর কোনও সার্ভিস না পাওয়ায় চুক্তির অর্থের কাটছাঁট করতে চায় ক্লাব।

আগামী মরসুমে আইএসএলে মোহনবাগান
এই পরিস্থিতিতে মোহনবাগান আগামী মরসুমে আইএসএলে খেলতে চলেছে। সেখানে সংযুক্ত ক্লাবে মোহনবাগানকে আই লিগ দেওয়া অনেক ফুটবলারই জায়গা হারাতে চলেছেন। আই লিগ দেওয়া কোচ কিবু ভিকুনারও জায়গা হয়নি। এই পরিস্থিতিতে শুধুমাত্র চাপে পড়ে কাজে না আসা ফুটবলার সুখদেবকে বকেয়া অর্থের পুরোটা দিতে নারাজ মোহনবাগান।

প্লেয়ার্স স্টেটাস কমিটিতে মিলতে পারে সমাধান
দুই পক্ষের এই নিয়ে আলোচনা হলেও কোনও সমাধানসূত্রে বেরিয়ে আসেনি। সেই কারণে সুখদেব ও মোহনবাগানের ঝামেলা নিয়ে আগামী সপ্তাহে প্লেয়ার্স স্টেটাস কমিটি সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে দুই দক্ষকেই সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে।


Click it and Unblock the Notifications
ফুটবলে করোনা থাবা, আক্রান্ত মারাদোনার আর্জেন্তিনাকে বিশ্বকাপ দেওয়া কোচ


















