ভিডিওতে দেখুন, লঞ্চে করে আম্ফান দুর্গত সুন্দরবনের গ্রামে গ্রামে পৌঁছে সাহায্য সস্ত্রীক শিল্টন পালের

করোনা ও আম্ফান, জোড়া বিপর্যয়ে বিধ্বস্ত বাংলা। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়াতে বন্ধুদের নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ১৪ মরসুম ধরে মোহনবাগানে খেলা তারকা গোলকিপার শিল্টন পাল।

মানুষের পাশে মোহন-ইস্ট

শুধু শিল্টন পালই নয়, রানা ঘরামি এবং ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব 'ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার'ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

রাজ্যে আম্ফান বিপর্যয়

২০ মে আম্ফান বিপর্যয়ের পর সুন্দরবন অঞ্চলের গ্রামগুলি এখন জলের তলার। হাজার হাজার মানুষ মাথা গোঁজার আস্থানা হারিয়ে জলের মধ্যে খড়কুটো আঁকড়ে জীবনসংগ্রাম চালাচ্ছেন। তাঁদের পাশেই সাহায্যের জন্য মানবিক শিল্টন।

সুন্দরবন ঘুরে দেখেন

এর আগে সুন্দরবনে পৌঁছে আমফান বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখে পরিস্থিতির ভিডিও তুলে ফ্যানেদের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। বন্ধুদের নিয়ে বাডি়তে ত্রাণের কাজ শুরু করে দেওয়ার ছবিও পোস্ট করেন শিল্টন।

শনিবার ত্রাণ বন্টন

শনিবার দ্বিতীয়বারের জন্যে শিল্টন সুন্দরবন পৌঁছে যান। মোহনবাগানের হয়ে দুবারের আই লিগ জয়ী গোলকিপার শিল্টন শনিবার সুন্দরবন অঞ্চলের নামখানা ব্লকের রাজনগর ও পাতিবুনিয়া গ্রামে বন্ধুদের সঙ্গে নিয়ে ত্রাণ বন্টন করেন।ওডিশা এফসির প্রাক্তন ফুটবলার রানা ঘরামি ত্রাণসামগ্রী নিয়ে সুন্দরবনে আম্ফান দুর্গতদের সাহায্য করেছেন।

শিল্টন কী বললেন

ত্রাণ বন্টনের পর শিলটন বলেন, 'আপাতত, আমরা দুটো গ্রামে পৌঁছতে পেরেছি। আরও ত্রাণের কাজ চলবে।

জুনিয়র ফুটবলারকে সাহায্য শিল্টনের

আম্ফানে ফুটবলার মিঠুন সামন্তর বাড়ির দারুণ ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে মিঠুনের বাড়ির ছাদ ভেঙে পড়ে। সেই বাড়ি মেরামতের জন্যেও সাহায্য করেছেন শিল্টন।

ইস্টবেঙ্গল ফ্যানেদের সাহায্য

ইস্টবেঙ্গল ফ্যানেদের সাহায্য

আম্ফান দুর্গতদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে 'ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার' ফ্যানস ক্লাব। ক্লাবের সদস্যরা ৯৬ ঘন্টায় প্রায় ১ লাখ টাকা জোগাড় করেছেন। সেই টাকা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাহায্যে আম্ফান দুর্গত পাঁচশোর বেশি মানুষের খাবাবের যোগানে খরচ করা হবে।

রিয়াল মাদ্রিদের তুলনা টেনে মোহনবাগানের গৌরব নিয়ে কিবু যা বললেন, গর্বিত হবেন মেরিনার্সরা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 7, 2020, 13:05 [IST]
Other articles published on Jun 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+