
আম্ফানে বিধ্বস্ত মানুষদের সেবায় শিল্টন
আম্ফান বিপর্যয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গ্রামে গ্রামে মাথার উপর ছাদ হারিয়েছেন হাজার হাজার মানুষ। করোনা ভাইরাসের দাপুটে ব্যাটিংয়ের মাঝে আম্ফান ঝড়ে রাস্তায় এসে দাঁডা়তে হবে দুঃস্বপ্নেও ভাবেননি তারা। আস্থানা হারিয়ে নিঃস্ব হয়ে গ্রামবাসীরা এখন প্রতিকূল পরিস্থিতিতে বাঁচার লড়াই চালাচ্ছেন। তাঁদের জন্য ত্রাণ ও ঘর তৈরির ব্যবস্থা করে দিয়ে সুন্দরবনকে আবার আগের জায়গায় ফিরিতে দিয়ে দায়িত্ব নিলেন বাগানের ফুটবলার শিল্টন পাল।

শিল্টনের ভিডিও বার্তা
ভিডিও বার্তায় মোহনবাগানের আই লিগ জয়ী গোলকিপার আগেই জানিয়েছিলেন, বন্ধুদের নিয়ে সুন্দরবন অঞ্চলে দুর্গতদের সাহায্য করতে চান তিনি। তাঁদের হাতে ত্রাণের সামগ্রী তুলে দেবেন। সেই জন্য ফুটবল ফ্যানদের থেকে সাহায্য চান শিল্টন।
সুন্দরবন পৌঁছলেন শিল্টন পাল
শনিবার কলকাতা থেকে সুন্দরবন পৌঁছেছেন মোহবাগানের গোলকিপার। সুন্দরবন থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্টন জানান পাতিবুনিয়া, রাজনগর ও গোবর্ধনপুর গ্রামে পরিস্থিতি ঘুরে দেখাছেন তারা। পরের সপ্তাহে এই তিন জায়গায় ৬০০ পরিবারের হাতে শিল্টনরা ত্রাণসামগ্রী তুলে দিতে চলেছেন। আম্ফানে সুন্দরবন অঞ্চলে ক্ষয়ক্ষতির ভিডিও তুলে ধরে ফ্যানেদের থেকেও সাহায্য চেয়েছেন বাগানের বাজপাখি।

সুন্দরবনে মেডিক্যাল ক্যাম্প
বিপর্যয়ের ত্রাণের পাশাপাশি কলকাতা থেকে চিকিৎসক নিয়ে গিয়ে গ্রামে মেডিক্যাল ক্যাম্প করার ভাবনাতেও রয়েছেন শিল্টন।


Click it and Unblock the Notifications
বিশ্বের সব ক্রিকেট ম্যাচই স্ক্রিপটেড! বাইশ গজ অনেকটা সিনেমার মতো! বিস্ফোরক দাবি বুকির


















