
লকডাউনে সমস্যায় মধ্যবিত্ত পরিবার
লকডাউনে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের দিন গুজরান করতে অসহায় অবস্থার সম্মুখীন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে রেশন ব্যবস্থার মাধ্যমে মানুষের মুখে অন্নসংস্থান ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে মানুষের ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণের ব্যবস্থা কড়া হয়েছে। বসিরহাটে এবার দেশের জাতীয় ক্লাব তথা চলতি মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন দল মোহনবাগানের সমর্থকরা বিশেষ উদ্যোগ নিলেন।

সবুজ মেরুনের সদস্যদের সাহায্য
দেশ-বিদেশে ছড়িয়ে থাকা মোহনবাগান সমর্থকদের এক অংশ,বসিরহাটের হৃদয়ে সবুজ মেরুনের সদস্যরা। এই বসিরহাট থেকে কলকাতা মাঠে একসময়ের ফুটবলারদের সাপ্লাই লাইন তৈরি হত। বসিরহাটের বিভিন্ন প্রান্তের ফুটবল কোচিং ক্যাম্পের প্রায় দেড়শ দুঃস্থ জুনিয়র ফুটবলারদের হাতে এবার সমর্থকদের সঞ্চিত অর্থে কেনা খাদ্যসামগ্রীর প্যাকেট তুল দেওয়া হল।

সবুজ-মেরুন ফ্যানেদের উদ্যোগকে সাধুবাদ
খাদ্যসামগ্রীর প্যাকেটগুলিতে আলু, ডাল, সয়াবিন, সাবান, বিভিন্ন প্রকার মশলা ও সর্ষের তেল দেওয়া হয়েছে। করোনা লকডাউনে দেশজুড়ে যখন দুবেলা খাবার জোগাড় কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। তখন ভবিষ্যতের ফুটবলারদের জন্যে বাগান সমর্থদকদের এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকল বসিরহাটের ফুটবলপ্রেমীরা।

খুদে ফুটবলারদের স্বপ্ন সার্থকের পথে মেরিনার্স
কলকাতার মাঠ থেকে দেশের জাতীয় দলে খেলে বিশ্বের দরবারে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা খুদে খেলোয়াড়দের মুখে সামান্য অন্ন জুগিয়ে তাদের স্বপ্ন সার্থক করার পথে একধাপ এগিয়ে দিল বসিরহাটের মেরিনার্স সমর্থকরা।


Click it and Unblock the Notifications



















