হাঁটুর বয়সীয় প্রেমে হাবুডুবু খাচ্ছেন নেইমারের মা। ছেলে নেইমারের চেয়েও ৬ বছরের ছোট একজনের প্রেমে পড়ছেন তিনি। নেইমারের মায়ের বয়স এখন ৫২। আর তিনি এখন যার প্রেমে পড়েছেন, তার বয়স ২২। এরপরই ব্রাজিলীয় সংবাদমাধ্যমে প্রচারের আলোর নীচে নেইমারের মা। নেইমারের মায়ের এই প্রেম নিয়ে ব্রাজিলের পেজ থ্রি সংবাদপত্রগুলি চর্চা শুরু করেছে।
নেইমারের মা নাদিন নিজের ইনস্টাগ্রামে ২২ বছরে ভিডিও গেমার প্রেমিকের সঙ্গে ছবিও দিয়েছেন। তাঁর প্রেমিকের নাম থিয়াগো রামোস। একটি বাগানে নতুন প্রেমিককে ঠোঁটের কাছে টেনে নেওয়ার ছবি পোস্ট করেছে নাদিন। নেইমারের মায়ের সঙ্গে তাঁর প্রেমিক এই ঘনিষ্ট ছবিই এখন ব্রাজিলিয় সংবাদমাধ্যমের আকর্ষণের কেন্দ্রে।
View this post on InstagramO inexplicável não se explica, se vive... ❤️
A post shared by Nadine Gonçalves (@nadine.goncalves) on
উল্লেখ্য ২০১৬ সালে নেইমারের বাবা, ওয়্যাগনারের সঙ্গে মা নাদিনের বিবাহবিচ্ছেদ হয়।
ফলে মায়ের নতুন এই সম্পর্কে নিয়ে ফুটবল তারকার কোনও আপত্তি নেই। মায়ের পোস্টে কমেন্ট করে নিজের সম্মতির কথা বুঝিয়ে দিয়েছেন নেইমার।
অন্যদকে নাদিনের প্রেমিক রামোস আবার নেইমারের দারুণ ভক্ত। অতীতে ২০১৭ সালে নেইমারকে আপ্লুত হয়ে মেসেজ করেছিল বলে এই গেমার প্রেমিক জানিয়েছেন।