
মোহনবাগান মাস্ক
করোনা আটকাতে বাজারে বিক্রি শুরু মোহনবাগান মাস্ক। অনলাইন শপিং সংস্থা অ্যামাজন বাজারে এই মাস্ক এনেছে। ইতিমধ্যে সংস্থার ওয়েবসাইটে সেই মাস্ক বিক্রি হচ্ছে।

কেমন দেখতে হল মাস্ক
মোহনবাগান মাস্কটির লুকস বেশ ঝকঝকে। মাস্কের সামনে নাক ও মুখাবৃত অংশটিতে মোহনবাগানের সবুজ-মেরুন লোগো থাকছে। একটি নয়, একেবারে দু'দুটি। মাস্ক পরলে মুখের ডান ও বাম দিকে দুটি লেগো থাকতে চলেছে।

কত খরচ
মাস্ক দেখতে সুন্দর হলেও মোহনবাগান সমর্থকদের এই মাস্ক কিনতে মোটা টাকা খরচ করতে হবে। অনলাইন সংস্থায় মেরিনার্স মাস্ক ৫৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

দেশে করোনা আক্রান্ত কত
করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে দেশে আজ সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ছাড়িয়েছে।


Click it and Unblock the Notifications
করোনা ধাক্কার কারণে এবছর আই লিগ, আইএসএল ও ঘরোয়া লিগ কি একই সঙ্গে?


















