করোনা যুদ্ধে রাজ্য পুলিশের পাশে ফুটবলাররা, ভিডিওতে দেখুন ওষুধ তুলে দিলেন সুব্রতরা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের ক্রীড়াগজৎ থেকে সামর্থ মতো সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিংবদন্তি সচিন-সৌরভ থেকে আজকের যুগের বিরাট-রোহিতরা সাহায্য করেছেন। অন্যদিকে ফুটবলে বাইচুং ভুটিয়া থেকে মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাব করোনা ত্রাণে সাহায্য করেছে। এবার ফুটবলারদের এক সংগঠন করোনা যুদ্ধে পুলিশদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল।

প্লেয়ার্স ফর হিউম্যানিটি

বাংলার প্রাক্তন-বর্তমান ফুটবলাররা মিলে সাম্প্রতিক সময়ে প্লেয়ার্স ফর হিউমিনিটি বলে একটি সংস্থা গড়েছেন। মূলত সমাজসেবামূলক কাজের সঙ্গে এই সংস্থা জড়িয়ে।

করোনা যোদ্ধা প্লেয়ার্স ফর হিউম্যানিটি ফোরাম

এবার করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিল এই সংগঠন। প্রায় ৩৮ জন ফুটবলার এই ফোরামের সঙ্গে যুক্ত রয়েছে।

রাজ্যের পুলিশকে সাহায্য ফুটবলারদের

করোনা যুদ্ধে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন রাজ্যবাসীকে পুলিশরা সুরক্ষিত রাখছেন। জরুরী পরিষেরা প্রতিদিন রাস্তায় নেমে সাধারণ মানুষদের নিরাপত্তা ও করোনা আটকাতে লকডাউন নিয়ন্ত্রণ করছে পুলিশ। তাঁদের স্বাস্থ্য সুরক্ষিত করতেই এবার রাজ্য পুলিশকে সাহায্য করতে ফুটবলারদের প্লেয়ার্স ফর হিউম্যানিটি সংগঠনটি এগিয়ে এসেছে।

সুব্রত পাল যা বলেছেন

এই উদ্যোগ নিয়ে সুব্রত পাল বলেন, 'পুলিশ রাত-দিন পথে নেমে কাজ করে চলেছে। এই পরিস্থিতিতে রাজ্যের পুলিশদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাডা়তে তাঁদের হাতে হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকা অ্যালবাম থার্টি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যতটা সম্ভত ওষুধ পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হবে।'

১০ হাজার পুলিশকর্মীর হাতে ওষুধ তুলে দেওয়া হয়েছে

শুক্রবার বারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসে গিয়ে সুব্রত পালরা প্রায় ১০ হাজার পুলিশ কর্মীদের জন্য ওষুধ তুলে দিয়ে এসেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 10, 2020, 15:02 [IST]
Other articles published on May 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+