লকডাউন উঠলে দু'সপ্তাহের মধ্যে ফুটবল শুরুর আশা,খেলাকে হাতিয়ার করে দেশকে চাঙ্গা করতে চান প্রধানমন্ত্রী

விஜய் ஷங்கரை பாராட்டும் பயிற்சியாளர் பரத் அருண்- வீடியோ

করোনা লকডাউন উঠলেই ফুটবলে আশার আলো। মাত্র দু'সপ্তাহের মধ্যেই করোনার চোখ রাঙানি সামলে মাঠে বল গড়ানোর আশা দেখছে ইংলিশ প্রিমিয়র লিগ।

করোনায় ফুটবলজগতে ধাক্কা

করোনায় ফুটবলজগতে ধাক্কা

করোনায় ধরাশায়ী বিশ্ব। প্রাণঘাতী ভাইরাসের কারণে দেশে দেশে এখন লকডাউন পরিস্থিতি। এই অবস্থায় বিশ্বের সর্বত্রে খেলার জগতের সমস্ত প্রতিযোগিতা বন্ধ রয়েছে। ইউরোপে করোনা মহামারী আকার ধারণের পর স্পেন, জার্মানি, ইতালি, ইংল্যান্ড সব দেশই ফুটবল মাঠে তালা ঝুলেছে। মাসের পর মাস লকডাউনে স্থগিত রয়েছে ফুটবল। অন্যদিকে কোপা,ইউরোর মতো ফুটবল প্রতিযোগিতাগুলি ২০২০ সালের পরিবর্ত ২০২১ সালে পিছিয়ে দেওয়া হয়েছে।

 ইংল্যান্ডে দ্রুত ফুটবল শুরুর সিদ্ধান্ত

ইংল্যান্ডে দ্রুত ফুটবল শুরুর সিদ্ধান্ত

ইংল্যান্ড দ্রুত ফুটবল শুরুর সিদ্ধান্ত নিয়ে ভাবছে প্রশাসন। করোনার কারণে দীর্ঘদিন ধরে লকডাউনে ঘরে বন্দি থাকায় সাধারণ মানুষের মনোবলে যে ধাক্কা লেগেছে। হারানো মনোবল ফেরানোর জন্যে ফুটবলকে হাতিয়ার করতে চলেছেন বসিন জনসন। দেশের প্রধানমন্ত্রী দেশবাসীকে উজ্জীবিত করার জন্য ফুটবলকে এই পরিস্থিতিতে হাতিয়ার হিসেবে দেখছেন।

 দুসপ্তাহের মধ্যেই মাঠে বল গড়াতে পারে

দুসপ্তাহের মধ্যেই মাঠে বল গড়াতে পারে

জানা গিয়েছে, দুই সপ্তাহের মধ্যে প্রিমিয়র লিগের ম্যাচ শুরু হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফাঁকা গ্যালারিতে ম্যাচ করার পক্ষে সংকেত দিয়েছেন। সেই মতো লিগের বাকি ম্যাচ শুরু করার নিয়ে আশার আলো দেখা যাচ্ছে।

ফুটবলই হাতিয়ার

ফুটবলই হাতিয়ার

করোনার ধাক্কায় ক্ষতিগ্রস্থ দেশবাসীকে চাঙ্গা করতে ফুটবলকে হাতিয়ার করে এগোতে চান বরিস। সেই সঙ্গে করোনা কারণে দেশ, ফুটবলের অর্থনীতি জোর ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে লকডাউন উঠলে সবার আগে ফুটবল মাঠ বল গড়ানোর ব্যবস্থা করতে চায় প্রশাসন।

ফাঁকা মাঠে হবে ম্যাচ, দর্শকরা চোখ রাখবেন টিভিতে

ফাঁকা মাঠে হবে ম্যাচ, দর্শকরা চোখ রাখবেন টিভিতে

এখনই অবশ্য মাঠে এসে দর্শকরা খেলা দেখতে পারবেন না। করোনার বিরুদ্ধে সতর্কতার জন্য এখন আরও কয়েক মাস খেলার মাঠে দরজা দর্শকদের জন্যে বন্ধ থাকতে চলেছে। সেইকারণেই প্রিমিয়র লিগের ম্যাচগুলি ফ্রি-টু এয়ার চ্যানেলেও দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 25, 2020, 16:44 [IST]
Other articles published on Apr 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+