বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিরল নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா- பாக் போட்டிக்கும் ஆப்பு இருக்கு

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরল নজির। করোনা পরবর্তী সময়ে ইতালির সিরি এ লিগ শুরুর পর থেকে অপ্রতিরোধ্য রোনাল্ডো। প্রথমের দিকে তাঁর পেনাল্টি মিস নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, এরপর প্রতি ম্যাচেই গোল করে চলেছেন সি আর সেভেন। লাজিয়োর বিরুদ্ধে এবার জোড়া গোল করে জুভেন্তাসকে টানা নবম বারের জন্য সিরি এ লিগ জয়ের পথে একধাপ এগিয়ে দিলেন রোনাল্ডো।

লাজিয়োর বিরুদ্ধে ম্যাচে ফল

লাজিয়োর বিরুদ্ধে ম্যাচে ফল

সোমবার রাতে লাজিয়োর বিরুদ্ধে ম্যাচে জুভেন্তাসের হয়ে দুটি গোলই রোনাল্ডো করেছেন। ম্যাচে জুভেন্তাস লাজিয়োকে ২-১ গোলে হারিয়েছে। আর চার পয়েন্ট হলেই সিরি এ লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে জুভেন্তাস।

সিরি এ লিগে রোনাল্ডোর ৫০ গোল

সিরি এ লিগে রোনাল্ডোর ৫০ গোল

৫১ মিনিটে মাথায় পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন রোনল্ডো। এই গোল করার সঙ্গে সঙ্গে সিরি এ লিগে রোনাল্ডো ৫০ গোল পূর্ণ করলেন। এর ৩ মিনিট পরেই ম্যাচে রোনাল্ডোর দ্বিতীয় গোল। এবার পাওলো দিবালার পাশ থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো।

রোনাল্ডোর বিরল নজির

রোনাল্ডোর বিরল নজির

সোমবার রাতে গোল করায় সিরি এ লিগের ৫০ গোল পূর্ণ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো। ফুটবল গ্রহের একমাত্র ফুটবলার হিসেবে ইউরোপের তিনটি বড় লিগ মিলিয়ে ৫০ বা তার বেশি গোল করার নজির গড়লেন রোনাল্ডো।

ম্যাঞ্চেস্টারে ৫০ গোল

ম্যাঞ্চেস্টারে ৫০ গোল

কেরিয়ারের শুরুতে প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন ক্রিশ্চিয়ানো। সেখানে কোচ অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে ১৭২ ম্যাচ খেলে ক্রিশ্চিয়ানো ৫০ তম গোলে পৌঁছেছিলেন।

রিয়াল মাদ্রিদের হয়ে ৫০ গোল

রিয়াল মাদ্রিদের হয়ে ৫০ গোল

পরবর্তী সময়ে স্পেনের রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন ক্রিশ্চিয়ানো। রিয়ালের হয়ে মাত্র ৫১ ম্যাচে ৫০ গোল করেছিলেন। রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর এবার ইতালির ক্লাবের হয়ে ৫১ গোলে পৌঁছে গেলেন সি আর সেভেন।

করোনা ভাইরাসের আবহে আই লিগ হবে কলকাতাতেই, ফেডারেশনের সিলমোহর

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 22, 2020, 12:57 [IST]
Other articles published on Jul 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+