
করোনার পর ফুটবল শুরু
বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝেই ফুটবলের দামামা বেজে গিয়েছে। দক্ষিণ কোরিয়ায় কে লিগ, ইউরোপে জার্মানির বুন্দেসলিগা, ইতালির সিরি এ , স্পেনের লা-লিগা শুরু হয়েছে। ইংল্যান্ডে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, রাশিয়ায় চলেছে রাশিয়ান প্রিমিয়ার লিগ।

এক ম্যাচে ১১ গোল
করোনা পরবর্তী ফুটবলে রাশিয়ান প্রিমিয়ার লিগের এক ম্যাচে ১১ গোল হল। রাশিয়ান প্রিমিয়ার লিগের দল এফসি সোচি ক্লাব প্রতিপক্ষ রোস্তভকে ১০-১ গোলে হারিয়েছে।

ম্যাচের আগে করোনা হানা
শুক্রবারের এই ম্যাচের আগে চলতি সপ্তাহের বুধবার রোস্তভের ছয় ফুটবলারের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ফলে তাঁদের বাধ্যতামূলকভাবে ওই ছয় ফুটবলারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এই ছয় ফুটবলারকে না পাওয়ার কারণে রোস্তভ দলকে অ্যাকাডেমির ফুটবলারদের নিয়ে ম্যাচে নামতে হয়।

গোল লক্ষ্য করে ৪১ শট!
অ্যাকাডেমির নতুন ফুটবলাররা প্রথমবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে। অভিজ্ঞতার অভাবে স্বাভাবিক ভাবে ১০ গোলের ব্যবধানে ম্যাচ হেরেছে রোস্তভ। যে ম্যাচে রোস্তভের গোলকিপার ১০ গোল হজম করে।১৭ বছর বয়সী রোস্তভের গোলকিপার ডেনিশ পোপভ অবশ্য অনেকগুলো সেভ দেন। সব মিলিয়ে প্রতিপক্ষ গোল লক্ষ্য করে ৪১ শট নিয়েছিল।


Click it and Unblock the Notifications



















