কলকাতায় তৃতীয় ডিভিশন ক্লাবে বাতিল হওয়া থেকে দেশের প্রধান ডিফেন্ডার হয়ে ওঠার গল্প শোনালেন ঝিঙ্গান

একসময় কলকাতায় তৃতীয় ডিভিশন ক্লাবে ট্রায়ালে বাতিল হয়েছিলেন। সেই ফুটবলারই আজ ভারতীয় ডিফেন্ড লাইনের সেরা তারকা। তিনি সন্দেশ ঝিঙ্গান।

সাক্ষাৎকারে যা বলেছেন ঝিঙ্গান

সাক্ষাৎকারে যা বলেছেন ঝিঙ্গান

করোনার কারণে ভারতে ফুটবল এখন বন্ধ। এই পরিস্থিতিতে এআইএফএফের ওয়েবসাইটে নিয়মিত ফুটবলারদের সাক্ষাৎকার প্রকাশ পাচ্ছে। যা ফুটবলারদের জীবনসংগ্রামের ছবি তুলে ধরছে। এই সব সাক্ষাৎকার থেকে ফ্যানেরা অনেক অনুপ্রেরণা পেতে পারেন। এমনই এক সাক্ষাৎকারে সন্দেশ ঝিঙ্গান বলেন, 'ফুটবলার হিসেবে যখন কেরিয়ার শুরু করেছিলাম, তখন একাধিকবার ধাক্কা খেতে হয়েছিল। কেরিয়ার শুরুতে কলকাতার দ্বিতীয় ও তৃতীয় ডিভিশন ক্লাবে ক্লাবের ট্রায়ালে গিয়েছিলাম। কিন্তু, সেখানে সব ক্লাবের ট্রায়ালেই বাতিল হয়ে যাই। মনোবল ভাঙলেও হাল ছাড়িনি। তখন আমি ঠিক করেছিলাম আমার স্বপ্ন পূরণ করতে হলে, পরিশ্রমে কোনও খামতি রাখা চলবে না। আরও পরিশ্রমের শপথ নিয়ে লক্ষ্য স্থির রেখে লড়াই শুরু করি।'

ইউনাইটেড সিকিমে সুযোগ

ইউনাইটেড সিকিমে সুযোগ

কলকাতার ক্লাবগুলির ট্রায়ালে ব্যর্থ হওয়ার পর ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবের হয়ে খেলার সুযোগ সন্দেশের জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলে জানিয়েছেন। স্ট্যানলি রোজারিও কোচিংয়ে সিকিম ইউনাইটেডের খেলেন। বাইচুং ভুটিয়া ও রেনেডি সিংয়ের থেকে অনেক সাহায্য পান বলেও ঝিঙ্গান জানিয়েছেন।

বাইচুং ও রেনেডির সঙ্গে প্রথম সাক্ষাৎ

বাইচুং ও রেনেডির সঙ্গে প্রথম সাক্ষাৎ

বাইচুং ও রেনেডির সঙ্গে প্রথম সাক্ষাৎ কেমন ছিল সেই নিয়ে বলতে গিয়ে সন্দেশ জানিয়েছেন, অনুশীলনে রেনেডি সিংয়ের একের পর এক বাঁক খাওয়ান ফ্রি-কিক দেখে মুগ্ধ হয়ে নিজের খেলা ভুলে গিয়েছিলেন ঝিঙ্গান। পরে বাইচুং ভুটিয়া তাঁর সঙ্গে হাত মিলিয়ে যাওয়ার পর হাত না ধোয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

বাতিল থেকে ভারতীয় ফুটবল অধিনায়ক ঝিঙ্গান

বাতিল থেকে ভারতীয় ফুটবল অধিনায়ক ঝিঙ্গান

দেশের হয়ে ফুটবলার খেলার পাশাপাশি ঝিঙ্গান ভারতীয় ফুটবলে নেতৃত্বও দিয়েছেন। ফুটবল মাঠে অধিনায়কের আর্মব্যান্ড পরা নিয়ে ,সন্দেশ বলেছেন 'যে কোনও ফুটবলারের কাছেই এটা গর্বের বিষয়। পরের প্রজন্মের ফুটবলারদের কাছে গর্ব বলে বলতে পারব আমি ভারতীয় ফুটবল দলের দায়িত্ব সামলেছি। '

লা-লিগা শুরুর আগে মেসির চোট নিয়ে কী আপডেট, উদ্বেগ কী কাটল?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 7, 2020, 18:53 [IST]
Other articles published on Jun 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+