
ঠিক কী ঘটেছে
চিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে সেদেশের সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। চিনের প্রশাসন যদিও দেশে পুরোপুরি সতর্কতা বজায় রাখছে।এর মাঝেই চিনের অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন ফুটবলার সরকারি নির্দেশ ভেঙে মধ্যরাতে গলা ভেজাতে বেরিয়ে পরেন।

কী শাস্তি
চিনের অনূর্ধ্ব-১৯ দলের ছয় ফুটবলারের এই কাণ্ডের পর তাঁদের কড়া শাস্তি দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে মাঝরাতে পানশালায় যাওয়ার জন্যে চায়নিজ ফুটবল অ্যাসোসিয়েশন ছয় ফুটবলারকে ছয় মাসের জন্য নির্বাসিত করেছে।

নিষেধাজ্ঞা অমান্যে চিনে শুরু থেকে জারি শাস্তির নিয়ম
ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বমহামারী করোনা আটকাতে চিনে একাধিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেগুলি না মানলে শুরু থেকেই নাগরিকদের কড়া শাস্তির নিয়ম রেখেছে সরকার।

বিশ্বে করোনা পরিস্থিতির কী অবস্থা
বিশ্বে এখন ৭০ লক্ষের বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত। যার মধ্যে ৪ লক্ষের বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।


Click it and Unblock the Notifications
স্ত্রী তথা ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকা আবেগঘন মুহূর্তের কথা স্মরণ রোহিত শর্মার


















