
দরপত্র তুলেছে নতুন দুই ক্লাব
জানা গিয়েছে আসন্ন মরসুমে আই লিগে খেলার জন্য দিল্লির সুদেবার সঙ্গে বিশাখাপত্তনমের শ্রীনিধি এফসি ও শিলংয়ের রিনথি এফসি দরপত্র তুলেছে। শনিবার দরপত্র তোলার ১০ দিনের সময় শেষ হয়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে যা জানানো হয়েছিল
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে শহরে আইএসএল বা আই লিগের দল রয়েছে, সেই শহর থেকে নতুন দল নেওয়া হবে না। সেক্ষেত্রে নয়াদিল্লির পাশাপাশি রাঁচি, আহমেদাবাদ, লখনউয়ের মতো শহর থেকে দল দেখতে চাইছে এআইএফএফ।

বিশাখাপত্তনমের শ্রীনিধি এফসি সম্পর্কে তথ্য
শ্রীনিধি মূলত শিক্ষা প্রতিষ্ঠান। বিশাখাপত্তনমে, হায়দরাবাদে শ্রীনিধির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হায়দরাবাদে এদের নিজেস্ব ফুটবল অ্যাকাডেমিও রয়েছে। তবে হায়দরাবাদ থেকে ইতিমধ্যেই আইএসএলের দল রয়েছে। সেই কারণেই সেখান থেকে আই লিগের জন্য নতুন দল হবে না, সেই কারণেই শ্রীনিধি এফসি বিশাখাপত্তনম থেকে খেলতে চায়।

আই লিগের জন্য দরপত্র তুলেছে রিনথি এফসি
শিলং লিগে রানার্স হয়েছে রিনথি এফসি। তারা এবার নতুন করে ভালো স্পনসর পেয়ে আই লিগে খেলে তারা মেঘালয়ের ফুটবলকে নতুন স্বপ্ন দেখাতে চায়।


Click it and Unblock the Notifications



















