
সুনীলের চ্যালেঞ্জ
সোমবার সুনীল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেশের ফুটবল অধিনায়ককে দুটি সুইস-বল নিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখার কসরত করতে দেখা যাচ্ছে। ফিটনেস নিয়ে সুনীলও ভীষণ খুঁতখুঁতে। এই পোস্টেই বিরাটকে ট্যাগ করেছেন সুনীল। সেই সঙ্গে তিনি লেখেন, 'চ্যাম্প বিরাট কোহলি, তোমাকে এই পোস্টে ট্যাগ করলাম। তুমি তো প্রতিদিনই একে-ওকে চ্যালেঞ্জ ছুড়ে দাও। তাই আমিও এবার সেটা শুরু করছি। এই ট্রেনিংটা তুমি করে দেখাও। এই ফিটনেসটা করতে দেখে যেমন লাগছে, তার থেকে এটা কিন্তু অনেক অনেক কঠিন।'

বিরাটের উত্তর
এই পোস্টের পরই বিরাট উত্তর দিয়েছেন। পাল্টা বিরাট মজা করে লিখেছেন,'দেখে সত্যিই বেশ কঠিন মনে হচ্ছে। কিন্তু এমন দুটো সুইস-বল এখন কোথা থেকে আনব?'

বিরাট চ্যালেঞ্জ গ্রহণ করতে, পাল্টা সুনীল যা বললেন
বিরাটের মতো ফিটনেস সচেতন খেলোয়াড় এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন সেটা সুনীল জানতেন। বিরাটের পাল্টা উত্তরে সুনীল দুটি হাসির ইমোজি পোস্ট করেছেন। সেই সঙ্গে ভারতের ফুটবল অধিনায়ক লিখেছেন, 'সুইস বল খুঁজে না পাওয়া পর্যন্ত তাহলে ততদিন আমি ক্ল্যাপ পুশ-আপ আর স্ন্যাচটাই প্র্যাকটিস করব।'

সুনীলের শোয়ে বিরাট
প্রসঙ্গত করোনা লকডাউনের মাঝে কিছুদিন আগে সুনীল ছেত্রীর শোয়ে বিরাট কোহলি আমন্ত্রিত ছিলেন। ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে জমিয়ে আড্ডা দেন ছেত্রী। সেই আড্ডার পর এবার সুনীল -বিরাটের এই মজা দারুণভাবে উপভোগ করলেন ফ্যানেরা।


Click it and Unblock the Notifications



















