হাতির সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা রাক্ষসরা একমাত্র করতে পারে, প্রতিবাদে আর যা বললেন সুনীল ছেত্রী

কেরলে হাতি হত্যার ঘটনার প্রতিবাদে মুখর গোটা দেশ। বলিউড থেকে ক্রিকেট দুনিয়া, সাধারণ মানুষ ঘটনার তীব্র নিন্দা করেছেন। ক্রীড়াবিদদের মধ্যে ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, হরভজন সিং, লোকেশ রাহুল কঠোর শাস্তি দাবি জানিয়েছেন। ভারতীয় ফুটবল দুনিয়া থেকে এবার গর্ভবতী হাতিকে খুনের ঘটনার প্রতিবাদে সরব হলেন ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী।

গর্ভবতী হাতিকে নৃশংস হত্যা

গর্ভবতী হাতিকে নৃশংস হত্যা

২৭ মে কেরলের মালাপ্পুরমে ৬ মাসের গর্ভবতী ক্ষুধার্ত হাতির মুখে শক্তিশালী বাজি ভর্তি আনারস তুলে দিয়ে হত্যা করা হয়। বনদপ্তর সূত্রে এমনটাই জানানো হয়েছে।

মানুষকে বিশ্বাস করে মৃত্যু পরিণাম

মানুষকে বিশ্বাস করে মৃত্যু পরিণাম

খাবারের খোঁজে গ্রামে ঢুকলেও হাতিটি কারুর কোনও ক্ষতি করেনি। পশুদের হাত থেকে ফসল বাঁচাতে বাজি ভর্তি ফলের টোপ দেওয়ার ঘটনা বিভিন্ন জায়গায় দেখা যায়। কিন্তু এক্ষেত্রে হাতিটি গর্ভবতী হওয়ায় খিদের জ্বালায় মানুষকে বিশ্বাস করে ফলটি খেতে গিয়ে আহত হয়। অন্তঃসত্ত্বা হাতির মুখ ও জিভ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে পেটের ভিতরের সন্তানকে বাঁচাতে পুকুরে নেমে আশ্রয় নেওয়া অবস্থায় হাতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যায়।

প্রতিবাদে যা লিখলেন সুনীল ছেত্রী

প্রতিবাদে যা লিখলেন সুনীল ছেত্রী

ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী টুইটে বলেছেন, 'নিরীহ জন্তুকে পেয়ে এমন আচরণ মানুষ কীভাবে করতে পারে ভেবে উঠতে পারছি না।' এখানে না থেমে প্রকৃতির সঙ্গে মানুষ যেমন আচরণ করে চলেছে, এর মূল্য দিতে হবে বলে সুনীল ক্ষোভপ্রকাশ করেন। যারা অন্তঃসত্ত্বা হাতির সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করেছে, তাঁদের রাক্ষস বলেছেন ভারত অধিনায়ক। এমন বিশ্বাসঘাতকরা নিজেদের কীভাবে মানুষ বলে পরিচয় দেয়, সেটাই জানতে চেয়েছেন তিনি।

প্রশাসনের পদক্ষেপ

প্রশাসনের পদক্ষেপ

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

হাতি মেরে সাথি!কেরলে গর্ভবতী হাতি খুনে গর্জে উঠে কী লিখলেন রোহিত শর্মা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 4, 2020, 14:44 [IST]
Other articles published on Jun 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+