
অনন্য সম্মান জিতলেন সুনীল
এদিন গতবারের এএফসি এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হিসাবে নির্বাচিত হলেন সুনীল। নিকটতম প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের আইডর সামুরোদা ছিলেন। তাঁকে হারিয়ে ভারতের ফুটবল অধিনায়ক সুনীলই এই অনন্য সম্মান জিতলেন।

১৯ দিন ধরে সুনীলকে ভোট ফ্যানেদের
প্রসঙ্গত ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার বেছে নেওয়ার ক্ষেত্রে গত ১৯দিন ধরে ভোট চাওয়া হয়েছিল। এএফসির নিজস্ব ইনস্টাগ্রামে ভোটপর্ব পরিচালিত হচ্ছিল।

ফুটবল প্রেমীদের ভোটে সেরা ফুটবলার হলেন সুনীল
গতকাল এএফির এই ভোট পর্ব শেষ হয়। মোট ৫৬১,৮৫৬ জন ফুটবল ফ্যানে ভোট দেন। গণনায় উজবেকিস্তানের সামুরোদাকেকে পিছনে ফেরে ভারতের সুনীল ছেত্রী সবচেয়ে জনপ্রিয় ফুটবলার নির্বাচিত হন।

এএফসির টুইটে
এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হওয়ায় সুনীলকে অভিনন্দন জানিয়েছে এএফসি। টুইটারে লেখা হয়, 'এএফসি এশিয়ান কাপ ২০১৯ সালে প্রিয় ফুটবলার বাছাইয়ের ফ্যানেরা ভোটের বিচারে সুনীলকে এগিয়ে রেখেছেন। সুনীলকে অনেক অভিনন্দন।'

সুনীলের পারফর্ম্যান্স
২০১৯ সালের এএফসি এশিয়ান কাপে সুনীল গ্রুপ পর্বের খেলায় দু'টি গোল করেছিলেন। থাইল্যান্ডের বিরুদ্ধে সুনীল দুই গোল করেন। ভারত সেই ম্যাচে ৪-১ গোলে জিতেছিল। ভারতের প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত মনে করা হলেও, সংযুক্ত আরব আমিরশাহি ও বাহরিনের কাছে হারায় ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।


Click it and Unblock the Notifications
বিশ্বের সবচেয়ে দামি বুগাত্তি গাড়ি কিনতে কত টাকা খরচ করলেন রোনাল্ডো


















