করোনার রক্তচক্ষু উপেক্ষা করে, ভয়ানক বিপদ হতে পারে জেনেও এই দেশে খেলা হচ্ছে ফুটবল

করোনা ভাইরাসে কাঁপছে বিশ্ব। সারা বিশ্বের বহু দেশে লকডাউন পরিস্থিতি। ইতিমধ্যে ভাইরাসের সংক্রমণে বিশ্বের ১২ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের বিস্তার আটকাতে বিশ্বের প্রতিটি দেশেই এখন তাই যে কোনও ধরনের জমায়েত এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা করার পর বিশ্বের প্রতিটি দেশকে সাবধানতা মেনে চলে বলা হয়েছে।

ইউরোপে স্থগিত একাধিক ফুটবল টুর্নামেন্ট

ইউরোপে স্থগিত একাধিক ফুটবল টুর্নামেন্ট

ইউরোপের প্রতিটি দেশের ফুটবল টুর্নামেন্ট স্থগিত রয়েছে।করোনার কারণে লা-লিগা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। ইউরো কাপ থেকে শতবর্ষ পুরোনা লাতিন আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা স্থগিত রাখা হয়েছে। ২০২০ সালের পরিবর্তে ফুটবলের এই দুই টুর্নামেন্ট পিছিয়ে ২০২১ সালে করা হবে। অলম্পিক পিছিয়ে ২০২১ সালে অয়োজন করার ঘোষণা করা হয়েছে। টেনিসে বাতিল হয়েছে উইম্বলডন।

উদ্বেগের কারণে বাতিল হতে পারে আইপিএল

উদ্বেগের কারণে বাতিল হতে পারে আইপিএল

করোনা উদ্বেগে ভারতে আইপিএল আপতত স্থগিত থাকলেও দেশজুড়ে সংক্রমিতের সংখ্যা ক্রমে বাড়ছে। আক্রান্তের সংখ্যা ৪০০০-র কাছাকাছি। যেকারণে আগামী দিনে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বজুড়ে বহু জনপ্রিয় টুর্নামেন্টের মতো আইপিএল টুর্নামেন্টও এবছর বাতিল হতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বন্ধ ক্রিকেট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বন্ধ ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট সূচিও করোনার কারণে স্থগিত রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এভাবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রীড়াসূচি স্থগিত রয়েছে।

করোনার রক্তচক্ষু উপেক্ষা করেই জারি ফুটবল

বিশ্বে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে তখন করোনার রক্তচক্ষু উপেক্ষা করে এখনও তাজাকিস্তানে ফুটবল লিগ জারি রয়েছে। গ্যালারিতে একসঙ্গে বসেই দর্শকরা তাজিক সুপার কাপের ম্যাচের খেলা দেখছেন। জানা গিয়েছে করোনার প্রকোপের মাঝে ফুটবল বন্ধ রাখার নির্দেশিকাকে তোয়াক্কা না করেই সেদেশে ফুটবল চলছে। তাজাকিস্তানের ফুটবল সংস্থা লিগ স্থগিত রাখতে রাজি নয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য তাজাকিস্তানে এখনও করোনা, কভিড ১৯ ভাইরাসে আক্রান্ত কোনও রোগীর খোঁজ মেলেনি। সেকারণে সেদেশে এখনই আতঙ্কের কোনও পরিবেশ না থাকায় দর্শকরা মাঠে এসেই ফুটবল ম্যাচ উপভোগ করার সাহস দেখাচ্ছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 6, 2020, 15:42 [IST]
Other articles published on Apr 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+