
ম্যাচ বাতিল হলেও ৩ মা ধরে সমর্থকরা টাকা পাননি
ম্যাচ বাতিল হলেও তিন মাস ধরে ফ্যানেরা ডার্বির টিকিটের টাকা ফেরত পাননি বলে অভিযোগ। এরপরই ফ্যানেরা কোয়েস কর্তাদের অভিযোগ করেন। জানা গিয়েছে, কোয়েস বেঙ্গালুরু এরপর টিকিট কাটার অনলাইন সংস্থাকে মেইল করা হয়।

টিকিট কাটার অনলাইন সংস্থা যা জানিয়েছে
অনলাইন সংস্থা পেটিএম ইতিমধ্যে অনলাইনে কাটা ডার্বি টিকিটের জন্য ৭০ শতাংশ টাকা ফেরত দিয়েছে বলে জানায়। এবার সেপ্টেম্বরের শুরুতে অফলাইনে কাটা টিকিটের টাকা ফেরত দিতে চেয়েছে পেটিএম।

ফ্যানেরা কীভাবে টিকিটের টাকা ফেরত পাবেন
এই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে পেটিএম একটি কাউন্টার করতে চেয়েছে। সেখান থেকেই ফ্যানেরা অফলাইনে কাটা টিকিটের টাকা ফেরত পাবেন।

বিকল্প ব্যবস্থা
মাঠে পেটিএমের এই কাউন্টার করা না গেলে সেক্ষেত্রে ফ্যানেদের জন্য পেটিএমের কলকাতার অফিসে কাউন্টার করে টাকা ফেরত দেওয়া হবে বলে সংস্থা জানিয়েছে। কাউন্টার তৈরি করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দুটি দিন ঠিক করে তার মধ্যেই টিকিট বিক্রির টাকা ফিরিয়ে দিতে চাইছে পেটিএম।


Click it and Unblock the Notifications
আইপিএলে সর্বাধিক স্ট্রাইক রেটের অধিকারি কোন কোন ক্রিকেটার


















