
ফের কলকাতায় খেলতে আসছেন প্লাজা
গতবারের আই লিগের অন্যতম সেরা স্ট্রাইকারকে সই করাতে চলেছে মহামডোন। বুধবার দুপুরে ক্লাব তাঁবুতে উইলিস প্লাজার হাতে জার্সি তুলে দেওয়া হতে চলেছে।

ভারতে রয়েছেন প্লাজা
বিশ্বজুড়়ে করোনা মহামারীর কারণে প্লাজার এবছর আর দেশে ফিরে যাওয়া হয়নি। এই পরিস্থিতিতে গোয়াতে থেকে গিয়েছিলেন প্লাজা। গোয়া থেকে বিমানে ভুবনেশ্বর হয়ে সড়কপথে কলকাতা সই করতে আসছেন প্লাজা।

ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছেন প্লাজা
ত্রিনিদাদ-টোবাগোর বিশ্বকাপার ফুটবলার অতীতে ময়দানে খেলে গিয়েছেন। ইস্টবেঙ্গল জার্সিতে খেলেছেন প্লাজা। লাল-হলুদ জার্সিতে সাফল্য না পলেও পরবর্তী সময় জার্সি পাল্টে চার্চিল ব্রাদার্সে খেলে ভারতীয় ফুটবলে দাগ কাটতে পেরেছিলেন প্লাজা।

গত বছর প্লাজার সঙ্গে কথা হয়েছিল মহামেডানের
প্রসঙ্গত গত বছর প্লাজার সঙ্গে মহামেডানের কথা হয়েছিল। শেষ পর্যন্ত এটিকে হয়ে আইএসএল খেলা ফিকরুকে বেছে নিয়েছিল মহামেডান। স্ট্রাইকারদের মধ্যে প্লাজা ছাড়াও মার্কাস জোসেফের সঙ্গে কথা চলছিল। শেষ পর্যন্ত অবশ্য প্লাজার হাতে ব্ল্যাক প্যান্থার্সের জার্সি তুলে দিতে চলেছে মহামেডান।


Click it and Unblock the Notifications
করোনা মুক্ত মোর্তাজা, এখনও অসুস্থ স্ত্রী! কী জানালেন ক্রিকেটার


















