|
মেসি ও আন্তোনেলা
আর্জেন্তাইন ফুটবলার লিওনেল মেসির জীবনে দুই প্রেম। প্রথমটা অবশ্যই ফুটবল। আর দ্বিতীয়টা বান্ধবী আন্তোনেলা রোকুজ্জো। মেসি ও আন্তোনেলা ছোটবেলার বন্ধু । সেখান থেকে ধাপে ধাপে প্রেম এবং ২০১৭ সালে বিয়ে। জীবনে ফুটবল ও আন্তোনেলার প্রতি ছোট থেকেই মেসি দারুণ দায়বদ্ধ। মেসি যখন ফুটবলার হিসেবে সুনাম অর্জন করেননি তখন থেকে আন্তোনেলার সঙ্গে প্রেম ও পরিচয়।
|
বন্ধুর বোনকে প্রেম করেন মেসি
ছোটবেলার মেসি বরাবরই খুবই লাজুক ছিলেন। ফুটবলই ধ্যানজ্ঞান ছিল। যেকারণে কোনও দিনই মেয়েদের সঙ্গে পরিচয় বা প্রেম নিয়ে খুব একটা আগ্রহ ছিল না। এর মাঝেই পাঁচ বছর বয়স থেকে আন্তোনেলার সঙ্গে মেসির বন্ধুত্ব শুরু হয়।সম্পর্কে আন্তোনেলা মেসির ছোটবেলার বন্ধু লুকাস স্কাগলিও'র আত্মীয়(বোন)। ফুটবল বাদ দিলে আন্তোনেলাই একমাত্র মেসির সবচেয়ে কাছের ছিলেন।

আন্তোনেলার সঙ্গে দূরত্ব
ফুটবলকে ভালোবেসে এরপর আর্জেন্তিনা ছাড়েন লিও। ২০০৪ সালে ট্রেনিংয়ের জন্য আর্জেন্তিনা ছেড়ে মেসি স্পেনের বার্সেলোনায় চলে আসেন। ফলে মেসি ও আন্তোনেলার সম্পর্কে দূরত্ব তৈরি হয়। বন্ধুত্বে ভাঁটা পড়ে।

আবার একসঙ্গে মেসি-আন্তোনেলা
এরপর ২০০৯ সালে ফের দুজনের সম্পর্কে নতুন মোড় নেয়। ২০০৯ সালে ততদিনে ফুটবলার হিসেবে মেসি বেশ পরিচিত। আর্জেন্তিনার রোজারিওতে ফেরেন মেসি। ততদিনে আন্তোনেলা রুপসী কন্যায় পরিণত হয়েছেন। শৈশবের বন্ধুর সঙ্গে ফের যোগাযোগ। পাঁচ বছরের বিরতির পর ফের একে অন্যের প্রেমে পড়লেন মেসি-আন্তোনেলা।
|
স্পেনের কোনও দুর্গে বা ক্যারিবিয়ান দ্বীপে নয়, মেসির বিয়ে কোথায়?
২০১৭ সালে এই লাভ বার্ডের বিয়ে সম্পন্ন হয়। স্পেনের কোনও দুর্গে বা ক্যারিবিয়ান দ্বীপে নয়, মেসি আর্জেন্তিনায় নিজের শহর রোজারিওতে বিয়ের অনুষ্ঠান করেন। এই রোজারিও থেকে মেসির-আন্তোনেলার বন্ধুত্বের পথ চলা শুরু। অতি সাধারণ জীবন যাপনের জন্য মেসি-আন্তোনেলা ভালবাসা খেলার দুনিয়ার প্রেমের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয়
|
এবার মেসির জন্য বার্সায় আন্তোনেলা
বার্সেনোলায় হয়ে ফুটবল খেলতে মেসির তখন চূড়ান্ত ব্যস্ততা।মেসির জন্য বার্সায় এলেন আন্তোনেলা।বার্সাতেই একসঙ্গে থাকতে শুরু করলেন দুজন।
|
আন্তোনেলা এখন তিন সন্তানের মা
২০১২ সালে মেসি-আন্তোনেলার প্রথম সন্তান থিয়াগোর জন্ম হয়। তার তিন বছর পর দ্বিতীয় সন্তান মাতেও ২০১৮ সালে কিরোর জন্ম হয়।
|
কন্যাসন্তান চান মেসি
এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'আমরা চতুর্থ সন্তানের জন্য পরিকল্পনা করছি। এবার আমরা কন্যা সন্তান চাইছি।'


Click it and Unblock the Notifications



















