করোনা লকডাউনে স্পোর্টস সেলেবদের কোয়ারেন্টাইন হেয়ারকাট একনজরে দেখে নিন

করোনার কারণে বিশ্বজুড়ে লকডাউন। ইউরোপে লকডাউন শিথিল হলেও বিশ্বের অন্যত্র এখনও করোনা পরিস্থিতি বেশ শোচনীয়। এই অবস্থায় ৩১ মে পর্যন্ত ভারতে চতু্র্থ দফার লকডাউন চলবে। ম্যারাথন এই লকডাউনের মাঝে খেলার দুনিয়ার সেলেবদের কোয়ারেন্টাইন হেয়ারকাট একনজরে দেখে নিন।

বিরাট কোহলি

বিরাট কোহলি

করোনা লকডাউনে সবার প্রথম হেয়ারকাটে নজর কেড়েছিলেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা গৃহবন্দি অবস্থায় রান্না ঘরের কাঁচি নিয়ে এসে বিরাটের চুলের উপর কেরামতি দেখিয়েছিলেন। লকডাউনে স্ত্রী অনুষ্কার করে দেওয়া হেয়ারকাট অবশ্য বিরাটের দারুণ লেগেছিল। হেয়ার স্টাইলিশের ভূমিকায় অনুষ্কাকে প্রশংসায় মুড়িয়ে দিয়েছিলেন কোহলি।

রোনাল্ডোর লুক

করোনা লকডাউনে বিরাটের পর স্পোর্টস সেলেবদের হেয়ারস্টাইলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ট্রেন্ডিংয়ে ছিলেন। রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ট্রিমার চালিয়ে রোনাল্ডোর চুলে নতুন লুক তৈরি করে দেন।

সচিনের নিউ লুক

সচিনের নিউ লুক

লকডাউনের বিরাট-রোনাল্ডোর পর নাপিতের ভূমিকায় সচিন তেন্ডুলকর ভাইরাল হন। লকডাউনের নিয়ম মেনে চলার বার্তা দিয়ে, বাড়ির বাইরে না বেরিয়ে ঘরেই আয়নার সামনে কাঁচি হাতে চুল কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সচিন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজের চুল কাটার পর ছেলে অর্জুনের চুল কেটে দিয়েছেন লিটল মাস্টার।

লকডাউনে রোনাল্ডোর দ্বিতীয় লুক

লকডাউনে রোনাল্ডোর দ্বিতীয় লুক

সম্প্রতি ক্রিশ্চিয়ানোকে চুলে বিনুনি তৈরি করে দ্বিতীয় লুক দিয়েছেন জর্জিনা। যেভাবে বান্ধবী জর্জিনার কোলে মাথা রেখে পরম আনন্দে নতুন হেয়ারস্টাইল তৈরি করিয়েছেন সি আর সেভেন, সেটাই অনুরাগীদের নজর কেড়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 24, 2020, 18:36 [IST]
Other articles published on May 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+