করোনার প্রকোপ কাটিয়ে কবে ময়দানে বল গড়ানো সম্ভব? কীভাবে কলকাতা ফুটবল লিগ হতে পারে জেনে নিন

করোনা প্রকোপে বিশ্বজুড়ে খেলার দুনিয়ায় জোর ধাক্কা! খেলার মাঠের দরজা বন্ধ। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মাঠে বল গড়াতে চলেছে। করোনা ধাক্কা কাটিয়ে প্রথম জার্মানিত বল গড়ানোর কথা রয়েছে। মে মাসে সেদেশে ফুটবল শুরুর পর ক্রমে ইতালি, স্পেনে বল গড়াবে। করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে ফুটবল শুরুর দামামা বেজে গেলেও ভারতে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। তাই এদেশে ফুটবল গড়ানো এখন দূর কী বাত। ময়দানে কবে ফুটবল শুরু হতে পারে জেনে নেওয়া যাক।

সরকার সবুজ সংকেত দিলেই ফুটবল শুরুর পক্ষে আইএফএ

সরকার সবুজ সংকেত দিলেই ফুটবল শুরুর পক্ষে আইএফএ

আইএফএ সচিব জয়দীপ মুখ্যোপাধ্যায় জানিয়েছেন, 'এখন ফুটবল শুধু বিনোদন নয়, শিল্পও বটে। লিগের সঙ্গে বহু মানুষের রুটি-রুজি জড়িত থাকে।' সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে করোনা পরবর্তী সময়ে সবুজ-সংকেত পেলেই লিগ শুরু করা যাবে বলে তিনি জানিয়েছেন।

ফর্ম্যাটে কি পরিবর্তন

ফর্ম্যাটে কি পরিবর্তন

হ্যাঁ, আইএফএ সচিব এমনটাই জানিয়ে রেখেছেন। করোনার কারণে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের খেলার দুনিয়া বন্ধ রয়েছে। স্থগিত আইলিগের অবশিষ্ট ম্যাচগুলি বাতিল করা হয়। তবে সময় কম পেলেও সব ডিভিশনের লিগ করার পক্ষে তিনি। সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, অল্প সময় পেলে ফর্ম্যাট বদলে লিগ করানোর চেষ্টা করা হবে।

৮ মে জেনারেল মিটিং

৮ মে জেনারেল মিটিং

করোনার কারণে ভারতে দ্বিতীয় দফার লকডাউন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে ৮ মে আইএফএ-র স্পেশ্যাল জেনারেল মিটিং স্থগিত রাখা হয়েছে।

অক্টোবরের পরও লিগ করা যেতে পারে

অক্টোবরের পরও লিগ করা যেতে পারে

রাজ্য সরকার ও ক্রীড়া দপ্তরের সহযোগিতা পেলে করোনা প্রকোপ কাটিয়ে অক্টোবরেও লিগ করা সম্ভব বলে সচিব জানিয়েছেন।

টিভিতে সম্প্রচারে জোর

টিভিতে সম্প্রচারে জোর

প্রিমিয়র এ-র ক্ষেত্রে কম দর্শকে ম্যাচ সংগঠনের পক্ষে আইএফএ। সেক্ষেত্রে টিভিতে ম্যাচ সম্প্রচারে জোর দেওয়া হবে বলে সচিব জানিয়েছেন।

লকডাউনে বিশ্বকাপার রিচা ঘোষদের অনলাইন ক্লাস প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 7, 2020, 14:25 [IST]
Other articles published on May 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+