
অসাধারণ পারফরম্যান্স
গত মরসুমে ফের একবার বিধ্বংসী ফর্মে পাওয়া গিয়েছিল লিওনেল মেসিকে। গোটা মরসুম জুডড়ে বিপক্ষের গোলকিপারদের মাথাব্যথার কারণ হয়েছেন তিনি।
ডিফেন্স চেড়া পাস বাড়ানো হোক, কী একক দক্ষতায় রক্ষণ ভেঙে এগিয়ে যাওয়া, কিম্বা গোল করে দলকে জেতানো - একেবারে নৈমিত্যিক কাজে পরিণত করেছিলেন মেসি।
মনে রাখতে হবে তিনি কিন্তু স্ট্রাইকার নন, অ্যাটাকিং মিডফিল্ডার। সেই পজিশনে খেলেই তিনি লা লিগায় ৩৬ ম্য়াচে ৩৪ গোল করেন। লা লিগা তো বটেই ইউরোপের সব লিগের স্ট্রাইকারদের থেকে তাঁর গোল সংখ্যা বেশি।
সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে তিনি মোট ৪৪টি গোল করেন, ১৮ টি গোলের পাস বাড়ান। এই নিয়ে তিনি বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে পর পর ১০ বছরের প্রতি মরসুমে ৪০-এর বেশি গোল করেন।

ঘরোয়া লিগে সাফল্য
গোটা ইউরোপ জুড়ে ঘরোয়া লিগগুলিতে সবচেয়ে প্রভাবসালী খেলোয়াড় ছিলেন মেসিই। এটা বোঝার জন্য় বেশি কাঠখড় পোড়ানোরও দরকার নেই।
লা লিগায় তিনি ৩৬ ম্যাচে করেন ৩৪ গোল, অ্যাসিস্ট ছিল ১২টি। কোপা দেল রে-তে তাঁর নামের পাশে আছে ৪টি গোল, ৪টি অ্যাসিস্ট।
মূলত তাঁর এই অসাধারণ ফর্মের জন্যই বার্সেলোনা লা লিগা জেতার পাশাপাশই কোপা দেল রে ট্রফিও জিতে নেয়।

ধারাবাহিকতা
ধারাবাহিকতার প্রশ্নে মেসির তুলনা একমাত্র মেসিই। মরসুমের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তিনি তাঁ বিধ্বংসী ফর্ম ধরে রেখেছিলেন। বার্সেলোনা দলেরও সেই রকম ধারাবাহিকতা ছিল না। লা লিগার শুরুতে হোঁচট খেতে হয়েছিল। কিন্তু সপ্তাহের পর সপ্তাহ ধরে গোল করে তিনি দলকে লিগ জয়ের সরণীতে নিয়ে আসেন। লিগের পাশাপাশি কোপা দেল রে ট্রফিও ঢোকে নু ক্যাম্পে।
মেসির ধারাবাহিকতার পরিচয়? হার্সেলোনার হয়ে গত মরসুমে পর পর এমন তিনটি ম্যাচ তাঁর যায়নি যার একটিতেও তাঁর গোল নেই। শুধু তাই নয় বড় দলের বিরুদ্ধে মেসির গোল খিদে যেন আরও বেড়ে যায়। রিয়াল মাদ্রিদ, সেভিয়া, ভ্যালেন্সিয়া, অ্যাথলেটিকো মাদ্রিদ, চেলসি, জুভেন্টাসের মতো গৃদলের বিপক্ষে গত মরসুমে গোল রয়েছে তাঁর।

নতুন মরসুমের উজ্জ্বল সূচনা
গত মরসুমের ফর্ম নতুন মরসুমেও ধরে রেখেছেন মেসি। এখনও অবধি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। প্রথম ম্যাচেই পিএসভি আইন্দোভেনের বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেন। পরের ম্যাচে টটেহামে বিরুদ্ধে করেন দোড়া গোল।
সব মিলিয়ে ২ ম্যাচে ৫ গোল করে আপাতত তিনি চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। লা লিগাতেও তিনি এখন পর্যন্ত ৬টি গোল করেছেন। করিয়েছেন আরও ৪টি। ব্যালঁ দ্য'ওর জেতার দৌড়ে তাঁর এই সাফল্য নিশ্চই নজর এড়িয়ে যাবে না।


Click it and Unblock the Notifications


















