দিয়োগো কোস্তার ৪ গোল, রিয়ালকে ৭-৩ ব্যবধানে গুড়িয়ে দিল অ্য়াতলেটিকো

ওয়েলস তারকা গ্যারেথ বেলের ট্রান্সফার নিয়ে বিতর্কের মধ্যেই মরশুম শুরুর মুখে একের পর এক ম্যাচ হেরে রীতিমতো কোণঠাসা রিয়াল মাদ্রিদ।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে আর্চ রাইভাল অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৭-৩ গোলে বিপর্যস্ত হল এডেন হ্যাজার্ডের দল। ম্যাচে চার গোল করে স্পেনের দিয়েগো কোস্তা প্রমাণ করলেন যে তিনি ফুরিয়ে যাননি।

গ্যারেথ বেলের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই দাবি করেও অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ওয়েলস তারকাকে বেঞ্চে বসিয়েই প্রথম একাদশ সাজান রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। করিম বেঞ্জিমাকেও রিজার্ভে রেখে দলে নবাগত এডেন হ্যাজার্ড ও লুকা জোভিককে শুরু থেকে অ্যাটাকিং লাইনে রাখেন ফরাসি লেজেন্ড।

সেই দুই প্রধান ফরোয়ার্ড কিন্তু প্রথমার্ধে বিশেষ সুবিধা করতে পারেননি। উল্টে রিয়াল ডিফেন্সের ফাঁক-ফোঁকরের সুযোগ নিয়ে প্রথমার্ধেই পাঁচ গোল দেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। ১, ২৮ মিনিট ও ইনজুরি টাইমে পেনাল্টিতে গোল করেন দিয়েগো কোস্তা। ৮ ও ১৯ মিনিটে গোল করে অ্যাতলেটিকোকে অনেকটা এগিয়ে দেন জোয়াও ফেলিক্স ও অ্যাঞ্জেল কোরেয়া।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ফের গোল করে রিয়ালের বিরুদ্ধে অ্যাতলোটিকোকে ৬-০ ব্যবধানে এগিয়ে দেন স্পেনের কস্তা। ম্যাচে ফেরার আর কোনও উপায় না দেখে হ্য়াজার্ড ও জোভিককে তুলে করিম বেঞ্জিমা ও গ্যারেথ বেলকে মাঠে নামান রিয়াল কোচ জিদান। এরপরই রিয়ালের অ্যাটাকিং জোনে পেনিট্রেশন বাড়ে। তারই সুযোগ নিয়ে ৫৯ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান কমান ন্য়াচো। কিন্তু ম্যাচের ৭০ মিনিটে গোল করে অ্যাতলেটিকোর হয়ে ব্যবধান আরও বাড়ান ভিটোলো।

ম্যাচের ৮৫ মিনিটে করিম বেঞ্জিমার পেনাল্টি থেকে গোল ও ৮৯ মিনিটে জ্য়াভিয়ার হার্নান্ডেজের সফলতা রিয়াল মাদ্রিদের আর কোনও কাজে আসেনি। ম্যাচে জিনেদিন জিদানের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলেও, ফরাসি লেজেন্ড ক্লাব কর্তা ও সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 27, 2019, 12:48 [IST]
Other articles published on Jul 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+