
চলতি বছরে ভারতে বিশ্বকাপের ম্যাচ কবে শুরু হওয়ার কথা ছিল
জুনে যুব মহিলা বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণা করেছে ফিফা। চলতি বছরে ভারতে ২ নভেম্বর থেকে ২১ নভেম্বর অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের আসর বসার কথা ছিল।

পরবর্ত সূচিতে কবে থেকে শুরু বিশ্বকাপ
পরবর্ত সূচিতে ২০২১ সালে ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের আসর বসতে চলেছে। কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি।

কলকাতায় কটি ম্যাচ রয়েছে
অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের সাতটা ম্যাচ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। একটা কোয়াটার ফাইনাল আর গ্রুপ লিগের ছটা ম্যাচ হবে এশিয়ার অন্যতম সেরা এই স্টেডিয়ামে।

ফাঁকা মাঠে বিশ্বকাপ
ভারতীয় ফুটবল ফেডারেশন অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। ফেডারেশন সচিব কুশল দাস দেশের করোনা পরিস্থিতির কারণে তৈরি হওয়া উদ্বেগে ফাঁকা মাঠে বিশ্বকাপ হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। কুশল দাস এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'করোনার কারণে খুব খারাপ পরিস্থিতি তৈরি হলে বিশ্বকাপের ম্যাচ ফাঁকা মাঠেই করতে হবে।'


Click it and Unblock the Notifications



















