
করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারেরও বেশি। কাতারে প্রায় সাড়ে তেরো হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

কবে থেকে শুরু ফুটবল বিশ্বকাপ
২০২২-র ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হওয়ার কথা ফুটবল বিশ্বকাপ। মোট ৩২টি দেশের এই মেগা টুর্নামেন্ট ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। মধ্যপ্রাচ্যের প্রথম কোনও দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে কাতার। টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে সেদেশে প্রস্তুতি চলছে চরমে। মোট পাঁচটি শহরের আটটি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ। প্রতিটি স্টেডিয়ামে নতুন করে তৈরি করা হয়েছে।

আক্রান্ত শ্রমিক
কাতারে বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়াম তৈরি করতে গিয়ে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২০ জন শ্রমিক। সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা টুর্নামেন্টের আয়োজক, দ্য সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগেসি। পরিস্থিতি নিয়ে চিন্তিত কাতার প্রশাসন। আপাতত বিশ্বকাপের জন্য প্রস্তুতির কাজ বন্ধ করে রাখা হয়েছে বলে খবর।

আক্রান্ত অ্যাম্বাসেডর
কাতার ফুটবল দলের প্রাক্তন মিডফিল্ডার ৫৪ বছরের আদিল খামিসকে ২০২২ বিশ্বকাপের অ্যাম্বাসেডর বানানো হয়েছে। কিন্তু তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে টুর্নামেন্টের আয়োজক, দ্য সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগেসির তরফে জানানো হয়েছে। আদিলের সুস্থতা কামনা করেছে ফুটবল বিশ্ব।


Click it and Unblock the Notifications

কীভাবে অস্ট্রেলিয় ব্যাটসম্যানকে স্লেজ করেছিলেন, জানালেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন

















