কাতারের আলি-র জন্য এল মেসির 'উপহার', এশিয়ান কাপ জেতার বড় পুরস্কার পেল তাঁর দেশও

এশিয়ান কাপে ৯টি গোল করে সোনার বুট জিতেছেন কাতারের তরুণ স্ট্রাইকার আলমোয়েজ আলি। শুধু তাই নয় ২২ বছরের এই তারকা স্ট্রাইকার ভেঙেছেন এশিয়ান কাপে সর্বোচ্চ গোলের ২৩ বছর পুরনো রেকর্ডও। ১৯৯৬ সালে ইরানি স্ট্রাইকার আলি দায়েই ৮ গোল করেছিলেন। আর এরপরই ফুটবল বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন তিনি।

এমনকী তাঁর খেলা মুগ্ধ করেছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গন্য হওয়া লিওনেল মেসিকেও। সম্প্রতি স্পেন থেকে আলির জন্য এক বিশেষ উপহার পাঠিয়েছেন তিনি। শুধু আলিই নন, তাঁর দেশ কাতারও প্রথমবার এশিয়ান কাপ জেতার বড় পুরস্কার পেল। সাম্প্রতিক ফিফা ক্রমতালিকায় ৩৮ ধাপ উন্নতি করে কাতার এখন ৫৫তম স্থানে রয়েছে।

কে এই আমোয়েজ আলি?

কে এই আমোয়েজ আলি?

আমোয়েজ আলির জন্ম হয়েছিল সুদানে। কিন্তু তাঁর বেড়ে ওঠা কাতারেই। এই দেশের হয়েই তিনি ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে তিনি কাতারের আল-দুহাইল ক্লাবে খেলেন। আন্ডারডগ হিসেবে এশিয়ান কাপ খেলতে আসা কাতারকে চ্যাম্পিয়ন করার পিছনে মুখ্য বূমিকা নিয়েছিলেন তিনিই।

এশিয়ান কাপ বদলে দিল জীবন

এক এশিয়ান কাপের পারফরম্যান্সেই ফুটবল-বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ ও ম্যাচেস্টার ইউনাইটেড ক্লাবের প্রাক্তন কোচ হোসে মোরিনহোও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। আলিকে দলে নিতে আগ্রহী এসি মিলানের মতো প্রথম সারির ইউরোপিয় ক্লাবও।

মেসির উপহার

ফুটবল জীবনে নিজে অজস্র রেকর্ড ভেঙেছেন মেসি। কাতারের তরুণ ফরোর্ডের কীর্তিতে মুগ্ধ তিনিও। সেই মুগ্ধতার নিদর্শন স্বরূপ আলির জন্য তিনি বার্সেলোনা ক্লাবের একটি জার্সি পাঠিয়েছেন। তার পিছনে আলির নাম ও তাঁর জার্সি নম্বর ১৯-ও লেখা রয়েছে। সেই সঙ্গে জার্সিটির উপর স্বাক্ষরও করেছেন মেসি।

ইউরোপে খেলতে আগ্রহী

ইউরোপে খেলতে আগ্রহী

আলি জানিয়েছেন তিনি অবশ্যই ইউরোপের ক্লাবে খেলতে আগ্রহী। কারণ তাঁর মতে শুধু কাতার নয়, এশিয় সব দেশেরই ক্লাব ফুটবলের মান দুর্বল। তাঁর মতে এই কারণেই বিশ্বকাপে ইউরোপিয় দলগুলির বিরুদ্ধে লড়তে পারে না এশিয় দেশগুলি। তিনি ইউরোপে খেলে তৈরি হয়ে ২০২২ সালের দোহা বিশ্বকাপে খেলতে চান।

সবাইকে পিছনে ফেলে দিল কাতার

সবাইকে পিছনে ফেলে দিল কাতার

এশিয়া কাপে দুর্দান্ত খেলার ফলে ফিফা ক্রমতালিকায় এখন এশিয় দেশগুলির মধ্যে সবার আগে রয়েছে কাতার। ৭টি ম্য়াচ খেলে প্রত্যেকটিতেই তারা জয় পায়। গোটা টুর্নামেন্টে তারা ১৯টি গোল করেছে।। ফাইনালে জাপানের বিরুদ্ধে একটি মাত্র গোল ছাড়া আর একি গোলও খায়নি। রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউউন্ডে ওঠা জাপানকে ফাইনালে তারা ৩-১ গোলে পরাস্ত করেছে। ফলে আপাতত জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো পরিচিত এশিয় ফুটবল শক্তিগুলিকে পিছনে ফেলে কাতার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, February 8, 2019, 10:43 [IST]
Other articles published on Feb 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+