
করোনার প্রভাব
নোবেল করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই লক্ষ। ইতালি এবং ফ্রান্সে করোনার সংক্রমণে যথাক্রমে আড়াই হাজার ও ১৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুই দেশেই জরুরি অবস্থা জারি হয়েছে।

আক্রান্ত মাতুইদি
২০১৮ সালে দ্বিতীয়বারের জন্য ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। সেই দলের অন্যতম সদস্য ৩২ বছরের ব্লেইসে মাতুইদি-র শরীরে করোনা ভাইরাস মিলেছে বলে খবর। ইতালিয় ক্লাব জুভেন্তাসের হয়ে পেশাদারি ফুটবল খেলেন এই ফ্রেঞ্চ তারকা। সেদেশে থাকাকালীনই তিনি মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর। মাতুইদি টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে জুভেন্তাস কর্তপক্ষ।

আক্রান্ত জাক্কাগনি
ইতালিয় সিরি এ লিগেরই অন্তর্গত হেলাস ভেরোনার ২৪ বছরের মিডফিল্ডার মাট্টিয়া জাক্কাগনির শরীরেও করোনা ভাইরাস মিলেছে বলে খবর। তাঁকে সেলফ আইসোলেশন বা ঘরবন্দি অবস্থায় রাখা হয়েছে। গত ৮ মার্চ সাম্পদোরিয়ার বিরুদ্ধে সিরি এ-র ম্যাচ খেলার সময়ই তিনি মারণ ভাইরাসে আক্রান্ত হন বলে জানানো হয়েছে। তবে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেও খবর পাওয়া গিয়েছে।

সিরি এ-র ১৩
সবমিলিয়ে সিরি এ-র বিভিন্ন ক্লাবে খেলা ১৩ জন ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। তার ৭ জন সাম্পদোরিয়া ও ৩ জন ফিয়োরেন্টিনা ক্লাবে খেলেন বলে জানিয়েছে সিরি এ কর্তৃপক্ষ।


Click it and Unblock the Notifications



















