
কটি স্টেডিয়াম খোলা হয়েছে
কেন্দ্রীয় সরকারের নির্দেশ পাওয়ার পর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তাদের পাঁচটি স্টেডিয়ামের মধ্যে দুটি স্টেডিয়াম মঙ্গলবার অনুশীলনের জন্য খুলে দিয়েছে।

কোথায় খুলল স্টেডিয়াম
সাইয়ের তরফ থেকে জানানো হয়েছে জহরলাল নেহেরু স্টেডিয়াম এবং মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে খেলোয়াড়রা অনুশীলন করতে পারবেন।
চতুর্থ দফার করোনা লকডাউন শিথিল করা হয়েছে। সেকারণেই ১৫ দিনের এই সময়ে দেশের ক্রীড়াবিদদের মাঠে এসে প্রস্তুতির সারার সুযোগের অনুমতি দেওয়া হয়।

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা
খেলার মাঠের দরজা খুললেও করোনা নিয়ে দেশে উদ্বেগ অবশ্য কাটেনি। ভারতে আজ করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। যে পরিস্থিতিতে খুলে দেওয়া দুই মাঠে অনুশীলন করার ক্ষেত্রে সাই কিছু শর্ত আরোপ করেছে।

কীভাবে হবে অনুশীলন
অনুশীলনের এক ঘন্টা করে স্লট তৈরি করা রয়েছে। নির্দিষ্ট স্লটে মাঠে নামার জন্যে অনলাইনে স্লটগুলির বুকিং করতে হবে। প্রস্তুতিতে সামাজিক দূরত্ব মেনে চলা নিয়ে জোর দেওয়া হয়েছে। অনুশীলনের আগে প্রত্যেকের থার্মাল চেক আপ এবং স্যানিটাইজেশন বাধ্যতামূলক।


Click it and Unblock the Notifications
উদযাপনে বাদ মনোজ-শাকিব! ভুল শুধরে নিল কলকাতা নাইট রাইডার্স


















