|
গৃহবন্দি-সামাজিক দূরত্ব-মানসিক লড়াই
ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু ২১ দিনের এই লক ডাউনের মাঝে ফিট ইন্ডিয়া ক্যাম্পেনের ডাক দিয়েছেন। করোনার বিরুদ্ধে পুরো লড়াইটাই মানসিক লড়াই। একদিকে গৃহবন্দি থেকে করোনা সংক্রমণ আটকানো। অন্যদিকে সদা সতর্ক থেকে নিয়ম করে হাত ধুয়ে পরিষ্কার রাখা। নিজের হাইজিন সংক্ষরণ করা। এসবের মাঝে ধৈর্য্য হারিয়ে ফেলা স্বাভাবিক।এই প্রথমবার ভারতে এভাবে প্রতিটি মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার কঠিন পরীক্ষায় বসতে হচ্ছে।
|
ফিটনেসে মনসংযোগ করুন, ক্রীড়াব্যক্তিদের পাশ চাইছেন রিজিজু
এই পরিস্থিতি উপায় কী? ক্রীড়ামন্ত্রী রিজিজু বলেছেন,গৃহবন্দি থাকা অবস্থায় নিজেকে ফিট করতে আরও বেশি পরিশ্রম করুন। প্রত্যেকেই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এই প্ল্যাটফর্মে নিজেদের এক্সারসাইজ করার ভিডিও পোস্ট করে অন্যকে ট্যাগ করুন। যাতে অন্যরাও এই উদ্যোগে সামিল হয়ে ফিটনেস চর্চায় মন দেয়। এতে ২১ দিন গৃহবন্দি অবস্থায় থাকার মনের জোর বাড়বে। এভাবেই ভারতীয় নাগরিকরা সামাজিক দূরত্ব বজায় রেখেই অনলাইনে ফিটনেস নিয়ে একটা কমিউনিটি তৈরি করে নিজেদের শরীরকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। অন্যকে অনুপ্রেরণা দিন, সুস্থ থাকুন, বার্তা রিজিজুর।
|
ক্রীড়া জগৎ থেকে রিজিজুর পাশে কারা
অ্যাথলিটদের মধ্য়ে ভারতীয় মহিলা কিংবদন্তি বক্সার মেরি কম, কুস্তিগীর বজরং পুনিয়া, বক্সার অমিত ফানগাল ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফিট ইন্ডিয়া গড়ার ডাক দিয়েছেন। ২১ দিনের লকডাউনে অ্যাথলিটরা নিজেদের ফিটনেস চর্চার ভিডিও শেয়ার করেছেন।


Click it and Unblock the Notifications




















