Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

চাঞ্চল্যকর তথ্য! শেষ দশকে সাইয়ে ৪৫ টির বেশি যৌন হেনস্থার অভিযোগ

চাঞ্চল্যকর তথ্য! গত দশকে স্পোর্টস অফরিটি অফ ইন্ডিয়ার ২৪টি প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৪৫টি বেশি যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে। স্পোর্টস অফরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সাইয়ের প্রাক্তন ডিরেক্টর জেনারেল নিলাম কাপুর এই চাঞ্চল্যকর দাবি করেছেন। শুধু তাই নয় প্রাক্তন সাই ডিরেক্টর জেনারেন জানিয়েছেন, সঠিক তদন্ত হলে, এই অভিযোগের সংখ্যা ৪৫ ছাপিয়ে গিয়েছে বলে জানা যাবে।

সর্বভারতীয় সংবাদমাধ্য়মে দেওয়া এক সাক্ষাৎকারে নিলাম বলেছেন, 'আমার মেয়াদকালে আমি এমন অনেক অভিযোগ পেতাম। অনেক ক্ষেত্রে এটাও দেখেছি ভয়ের কারণে অনেকে অভিযোগ জানায় না। এটাও দেখেছি, অভিযোগের রায়দান দীর্ঘদিন ধরে ঝুলে থাকে। এখানে কারুর দোষ বলছি না। এটা পুরোটাই এখন একটা সামাজিক ব্যাধি।'

সূত্রের খবর, ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত ৪৫টি অভিযোগের মধ্যে ২৯টি অভিযোগ উপযুক্তভাবে ফাইল করা হয়েছে। এই অভিযোগ গুলির মধ্যে জিমন্যাসিস্ট, অ্যাথলিট, ওয়েট লিফ্টিং, বক্সিং ও কুস্তির বিভাগ থেকে অভিযোগ এসেছে।

সাইয়ের দায়িত্বে থাকা প্রাক্তন ডিরেক্টর জেনারেল আরও জুড়েছেন,'সাইয়ে আসা খেলোয়াড়দের অনেকে তো অভিযোগ কোথায় জানানে হবে, সেটাই ঠিকঠাক জানে না। সেকারণেই অনেকে দিনের পর দিন মুখ বন্ধ করে যৌন হেনস্থার মতো অপরাধের বিরুদ্ধেও লড়াই করেছে না!'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Read more about: sports sai খেলা সাই
Story first published: Friday, January 17, 2020, 14:19 [IST]
Other articles published on Jan 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+