এখনও পর্যন্ত তিনিই ভারতের একমাত্র ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণ-পদকজয়ী ক্রীড়াবিদ। শুক্রবার (৩০ নভেম্বর) সেই শুটার অভিনব বিন্দ্রার মুকুটেই জুড়ল আরও এক বিরল সম্মান। প্রথম ভারতীয় শুটার হিসাবে আন্তর্জাতিক শুটিং নিয়ামক সংস্থা আইএসএসএফ তরফে তাঁকে সর্বোচ্চ সম্মান 'ব্লু ক্রশ'-এ ভূষিত করা হল।
শুটিং-এ অসামান্য অবদানের জন্য এবং শুটিং জগতের সম্মানীয় ব্যক্তিদের এই সম্মানে ভূষিত করা হয়। ভারত থেকে এই সম্মান প্রথম পেলেন অভিনবই। অভিনব জানিয়েছেন আইএসএসএফ-এর হয়ে কাজ করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি।
Extremely humbled to receive the @ISSF_Shooting ‘s highest honour the Blue Cross at the General Assembly in Munich today. pic.twitter.com/pNNgQWxT5L
— Abhinav Bindra OLY (@Abhinav_Bindra) November 30, 2018
২০০৮ সালে অলিম্পিকে স্বর্ণপদক পাওয়ার পাশাপাশি ২০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তিনি সোনা জিতেছিলেন। এছাড়া ৭টি কমনওয়েল্থ গেমস ও ৩টি এশিয়ান গেমস পদকও রয়েছে তাঁর ঝুলিতে। ২০০০ সালে তাঁণকে অর্জুন পক দেওয়া হয়েছিল। ২০০১ সালে তিনি রাজীব খেলরত্ন পুরস্কার পান। আর ২০০৯ সালে তিনি পদ্মভূষণ সম্মান পান।
২০১৬ সালের রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হারানোর পর তিনি অবসরের সিদ্ধান্ত নেন।