Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

ভারতে হবে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের এই দুই প্রতিযোগিতা

கிரிக்கெட் பயணத்தின் தோனியின் மிகப் பெரிய ஆசை எது? அவரது நெருங்கிய நண்பர் கூறுகிறார்- வீடியோ

কমনওয়েলথের শ্যুটিং ও তিরন্দাজি প্রতিযোগিতা ভারতে হবে বলে জানানো হয়েছে। এই দুই প্রতিযোগিতায় জেতা মেডেলের তালিকা ২০২২ কমনওয়েলথ গেমসে অন্তর্ভূক্ত হবে বলেও জানানো হয়েছে। এগজিকিউটিভ বোর্ডের বৈঠকের পর সোমবার কমনওয়েলথ গেমস ফেডারেশন বা সিজিএফ-র তরফে এই ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য ইংল্যান্ডের বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের আসর বসবে ২০২২ সালে। ওই বছরের ২৭ জুলাই শুরু হবে ইভেন্ট। চলবে ২৭ অগাস্ট পর্যন্ত। তার মাস খানেক আগে ভারতে কমনওয়েলথের শ্যুটিং ও তিরন্দাজি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। চণ্ডীগড়ে হবে এই ইভেন্ট। যা থেকে একটা বিষয় পরিস্কার যে ভারতের চারে শ্যুটিং ও তিরন্দাজি নিয়ে কিছুটা হলেও নমনীয় হয়েছে কমনওয়েলথ গেমস ফেডারেশন।

উল্লেখ্য গত দুই বছরে শ্যুটিং বিশ্বকাপ থেকে সোনা সহ অসংখ্য পদক জিতেছে ভারত। তারপরেই ২০২২-র কমনওয়েলথ গেমস থেকে এই ইভেন্ট বাদ দেওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ। ২০১৯-র জুলাইতে ওই ঘোষণা দেয় সিজিএফ। তা শোনামাত্র কমনওয়েলথ গেমস বয়কটের হুমকি দেয় আইওএ।

গত নভেম্বরে ভারত সফরে আসেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের সিইও ডেভিড গ্রিভেমবার্গ। তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনার পর কমনওয়েলথ গেমস বয়কট নিয়ে নমনীয় হয়েছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ। কারণ সেই বৈঠকেই ঠিক হয়েছিল যে ভারতে অনুষ্ঠিত হবে কমনওয়েলথের শ্যুটিং ও তিরন্দাজি প্রতিযোগিতা। এই দুই প্রতিযোগিতায় জেতা মেডেলের হিসেব ২০২২ কমনওয়েলথ গেমসে অন্তর্ভূক্ত হবে বলেও তখন ঠিক হয় বলে জানা গিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 24, 2020, 18:46 [IST]
Other articles published on Feb 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+